ওআইসি গঠনের প্রেক্ষাপট কী ছিল?
উত্তর: মুসলমানদের ঐক্য ও সংহতি জোরদার করে ইসলামি স্থাপনাসমূহ রক্ষা করার প্রেক্ষাপটে ওআইসি গঠিত হয়। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর সংগঠন হলো 'ওআইসি। মুসলমানদের ক্রমাবনতিশীল অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেদের সংগঠিত করার জন্য মুসলিম নেতৃবৃন্দ এ সংস্থা গঠনে উদ্যোগী হন। নিজেদের মধ্যে ঐক্য ও সংহতিবোধ দৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ ইসলাম বিরোধী শক্তিসমূহের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকার তাগিদে বিশেষ করে ১৯৬৯ সালে আল আকসা মসজিদে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর প্রচেষ্টার মাধ্যমে ১৯৬৯ সালে ২৫ সেপ্টেম্বর (OIC) Organization of Islamic Conference প্রতিষ্ঠা করা হয়।
HSC Civics 2nd Paper Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি · সৃজনশীল
ওআইসি গঠনের প্রেক্ষাপট কী ছিল?
উত্তর

