শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি তোমার পঠিত কোন আঞ্চলিক সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সংস্থার সাথে আমার পঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর সাদৃশ্য আছে। সার্ক ১৯৮৫ সালে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা জোট। শুরুতে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে নিয়ে এ আঞ্চলিক সহযোগিতা জোটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০০৭ সালে আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রগতি সাধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত। উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলির সাথে সার্কের গঠন ও উদ্দেশ্যের মিল রয়েছে। ১৯৮০ সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার সাতটি দেশের আঞ্চলিক সহযোগিতার কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সম্ভাব্যতা সম্পর্কে অনুসন্ধানের প্রস্তাব দেন। এর প্রতি এশিয়ার সাতটি দেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়। এটা স্বীকৃত যে আঞ্চলিক সহযোগিতা সকল দেশের পক্ষেই কাম্য এবং সুবিধাজনক। এরই ফলশ্রুতিতে ঢাকায় সার্কের প্রথম সম্মেলনের মধ্য দিয়ে ১৯৮৫ সালে সার্কের যাত্রা শুরু হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের সংস্থার সাথে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর সাদৃশ্য আছে।

HSC Civics 2nd Paper Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি তোমার পঠিত কোন আঞ্চলিক সংস্থার সাথে সামঞ…

উদ্দীপক

সম্প্রতি আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আন্তঃরাষ্ট্রিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বহুবিধ সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই সংস্থার জন্ম হয়। অবশ্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।

Barisal · 2019

উত্তর

OIC-এর পূর্ণরূপ হলো Organisation of Islamic Co-operation.

উত্তর

ভাগ কর ও শাসন কর ইংরেজ শাসকদের একটি কূটকৌশল বা কূটনীতি। এ নীতিটি ছিল ব্রিটিশ সরকারের একটি চিরাচরিত প্রশাসনিক নীতি ১৮৮৫ সালের পর থেকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলন ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। ক্রমবর্ধমান ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপলব্ধি করে ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টি করা প্রয়োজন। এক্ষেত্রে তারা ভারতবর্ষের প্রধান দুটি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। প্রকৃতপক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত এবং টেকসই করার লক্ষ্যে তারা এই কৌশল অবলম্বন করে। এ উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের চিরাচরিত ভাগ কর ও শাসন কর নীতি অনুসরণে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংস্থার সাথে আমার পঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর সাদৃশ্য আছে। সার্ক ১৯৮৫ সালে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা জোট। শুরুতে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে নিয়ে এ আঞ্চলিক সহযোগিতা জোটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০০৭ সালে আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রগতি সাধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত। উদ্দীপকে উল্লিখিত ঘটনাবলির সাথে সার্কের গঠন ও উদ্দেশ্যের মিল রয়েছে। ১৯৮০ সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার সাতটি দেশের আঞ্চলিক সহযোগিতার কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সম্ভাব্যতা সম্পর্কে অনুসন্ধানের প্রস্তাব দেন। এর প্রতি এশিয়ার সাতটি দেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়। এটা স্বীকৃত যে আঞ্চলিক সহযোগিতা সকল দেশের পক্ষেই কাম্য এবং সুবিধাজনক। এরই ফলশ্রুতিতে ঢাকায় সার্কের প্রথম সম্মেলনের মধ্য দিয়ে ১৯৮৫ সালে সার্কের যাত্রা শুরু হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের সংস্থার সাথে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর সাদৃশ্য আছে।

উত্তর

উক্ত সংস্থা অর্থাৎ সার্ক গঠনে বাংলাদেশের অসামান্য ভূমিকা রয়েছে। সার্ক প্রতিষ্ঠার ইতিহাসের সাথে বাংলাদেশের সম্পর্ক অভিন্ন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব উপলব্ধি করে । এজন্য একটি শক্তিশালী আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে আলাপ-আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালায়। এ প্রচেষ্টার সফল পরিসমাপ্তি ঘটে এদেশের মাটিতেই সার্কের প্রতিষ্ঠার মাধ্যমে। ১৯৮০ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের প্রস্তাব রাখেন। এ উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম ও তৎপরতার পর ১৯৮৫ সালের এপ্রিল মাসে ভুটানের রাজধানী থিম্পুতে এ অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এ সম্মেলনে ৭টি দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধান যোগ দেন। অবশেষে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষর এবং ঐতিহাসিক ঢাকা ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা জন্মলাভ করে। আলোচনা শেষে বলা যায়, সার্ক গঠনে বাংলাদেশের ভূমিকাই প্রধান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বয়ে একটি আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠার স্বপ্ন, এজন্য কার্যকর উদ্যোগ এবং প্রচেষ্টার সফল পরিসমাপ্তিতে সার্কের প্রতিষ্ঠা এ সবকিছুর সাথেই বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
HSCCivics 2nd PaperChapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'X′X^{\prime} সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রার্থীদের আচরণবিধি প্রণয়ন ও নির্বাচনি ব্যয় পর্যবেক্ষণ করে। অপরদিকে, মি. 'Y′Y^{\prime} প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করেন।
ক
'দুদক' কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ
ন্যায়পাল কী?
গ
মি. 'X′X^{\prime} এর সাথে তোমার পঠিত যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মিল খুঁজে পাও তার গঠন বর্ণনা কর।
ঘ
আইনের শাসন প্রতিষ্ঠায় মি. 'Y′Y^{\prime} এর প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ন্যায়পাল কী?

ন্যায়পাল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'দুদক' কত সালে প্রতিষ্ঠিত হয়?

'দুদক' কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আঞ্চলিক সহযোগিতা ও সম্প্রীতি প্রসারের লক্ষ্যে ষাটের দশকের পরে আঞ্চলিক সংগঠন বিস্তৃতি লাভ কর। তেমনিভাবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগী সংস্থা। আন্তঃরক্ষীয় বাণিজ্য বিস্তার, বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণ, সাংস্কৃতিক মিথষ্ক্রিয়া সুদৃঢ় করার ক্ষেত্রে সংস্থাটি এখনও লক্ষ্যে পৌছাতে পারেনি। [চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম]
ক
EU কী?
খ
বৈদেশিক নীতি বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে বর্ণিত সংস্থাটি কীভাবে আঞ্চলিক স্বার্থকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পারে- তোমার সুচিন্তিত মতামত দাও।
ঘ
দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির অবদান মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বৈদেশিক নীতি বলতে কী বোঝ?

বৈদেশিক নীতি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.EU কী?

EU কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: question image [খুলনা পাবলিক কলেজ]
ক
উক্ত সংস্থার নাম কী?
খ
ওআইসি গঠনের প্রেক্ষাপট কী ছিল?
গ
উদ্দীপকে উল্লিখিত সংস্থায় বাংলাদেশের ভূমিকা বর্ণনা কর।
ঘ
আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উক্ত সংস্থার সফলতা ও ব্যর্থতা তুলে ধর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ওআইসি গঠনের প্রেক্ষাপট কী ছিল?

ওআইসি গঠনের প্রেক্ষাপট কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উক্ত সংস্থার নাম কী?

উক্ত সংস্থার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।