'ভাগ কর ও শাসন কর' নীতি বলতে কী বোঝ?
উত্তর: ভাগ কর ও শাসন কর ইংরেজ শাসকদের একটি কূটকৌশল বা কূটনীতি। এ নীতিটি ছিল ব্রিটিশ সরকারের একটি চিরাচরিত প্রশাসনিক নীতি ১৮৮৫ সালের পর থেকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলন ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। ক্রমবর্ধমান ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপলব্ধি করে ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টি করা প্রয়োজন। এক্ষেত্রে তারা ভারতবর্ষের প্রধান দুটি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। প্রকৃতপক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত এবং টেকসই করার লক্ষ্যে তারা এই কৌশল অবলম্বন করে। এ উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের চিরাচরিত ভাগ কর ও শাসন কর নীতি অনুসরণে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করে।
HSC Civics 2nd Paper Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি · সৃজনশীল
'ভাগ কর ও শাসন কর' নীতি বলতে কী বোঝ?
উত্তর
