উদ্দীপকের সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ-উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থা অর্থাৎ ওআইসি-এর সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাঁচ বছর পর্যন্ত বাংলাদেশের সাথে কোনো মুসলিম রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়নি। ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যোগ দেয়। ওআইসি বাংলাদেশকে সদস্যপদ প্রদান করে এবং তারপর থেকেই বিশ্বের অপরাপর মুসলিম দেশের সাথে সুসম্পর্ক স্থাপিত হতে থাকে। মুসলিম বিশ্বে নিজেদের সক্রিয় অবস্থান টিকিয়ে রাখতে বাংলাদেশ ওআইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৮৩ সালে ঢাকায় ওআইসি এর সদস্যভুক্ত রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সদস্যভুক্ত সকল রাষ্ট্রই যোগদান করে। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মুসলিম দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য ১১ দফা দাবি পেশ করেন। ১৯৮৩ সালেই ওআইসির অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজি গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশের বহু পণ্য ওআইসিভুক্ত দেশসমূহে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এছাড়া প্রতিবছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল জনশক্তি রপ্তানি করার মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান হচ্ছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ধনী মুসলিম দেশগুলো বাংলাদেশকে সাহায্য করছে। উপরিউক্ত আলোচনা থেকে এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ওআইসি তথা মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বেশ গভীর।
HSC Civics 2nd Paper Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি · সৃজনশীল
উদ্দীপকের সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ-উক্তিটি মূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
