উদ্দীপকের আলোকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের নির্বাচনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হিসেবে সর্বজনীন ভোটাধিকার, গোপন ব্যালট এবং একটি স্বাধীন নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনব্যবস্থা গণতান্ত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সংবিধানের ১২১ ও ১২২ নং অনুচ্ছেদ অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ১৮ বছর বয়স্ক সকল নাগরিকের ভোটাধিকার স্বীকৃত। এছাড়া একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানে একটি স্বতন্ত্র ও স্বাধীন নির্বাচন কমিশনের বিধান রাখা হয়েছে। এছাড়াও এদেশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থার আরও কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। বাংলাদেশে সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত। প্রাপ্তবয়স্কদের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে ভোটার তালিকায় নাম থাকা আবশ্যক। এদেশে সকল নাগরিকের জন্য 'এক ব্যক্তি, এক ভোট' নীতি প্রচলিত। প্রত্যেক নির্বাচনি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা থাকে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহ এবং জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৩০০টি সাধারণ আসনের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। আর বাকি ৫০টি সংরক্ষিত আসনে নারী সদস্যগণ পরোক্ষভাবে ৩০০ জন সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সকল নির্বাচন গোপন ভোটদান পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে। এই কমিশনই নির্বাচনি সকল কার্যক্রম পরিচালনা করেন। এদেশের সংবিধানে নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। সম্প্রতি বাংলাদেশের নির্বাচনব্যবস্থায় EVM ব্যবহার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর সাহায্যে যান্ত্রিক পদ্ধতিতে ভোটগ্রহণ ও গণনার কাজ করা হয়।
HSC Civics 2nd Paper Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর