ছক 'B [গণিত] তে আলোচিত সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশকৃত আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ কমনওয়েলথের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। স্বাধীনতার পর বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সর্বপ্রথম ১৯৭২ সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে। স্বাধীনতার পর থেকেই কমনওয়েলথের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনের প্রচার মাধ্যমগুলো বিভিন্নভাবে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করেছিল। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ খাদ্য, বস্ত্র, ঔষধ, আশ্রয় দান করেছিল। মুক্তিযুদ্ধের সময় ব্রিটেন ছিল বহির্বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির প্রধান কেন্দ্র এবং দেশটি বাংলাদেশের জন্য সাহায্য তহবিল গঠন করেছিল। কমনওয়েলথ ও তার সদস্য রাষ্ট্রগুলোর সহায়তায় বাংলাদেশ মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হয়। ১৯৯৫ সালে বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংঘাত নিরসনের বিষয়ে কমনওয়েলথ মহাসচিব উদ্যোগ গ্রহণ করেন। কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত নিনিয়ান বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে ৪২ দিন ধরে নিরলস প্রচেষ্টা চালান। একনিষ্ঠ সদস্য হিসেবে বাংলাদেশ এর প্রতিটি সম্মেলনে অংশগ্রহণ করে। এর নীতি ও কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করে। কলম্বো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সহযোগিতা করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ কমনওয়েলথের মূলনীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে। কমনওয়েলথও বাংলাদেশের সহযোগী বন্ধু হিসেবে কাজ করছে। ফলে উভয়ের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে।
HSC Civics 2nd Paper Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
ছক 'B তে আলোচিত সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন? আলোচনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর