শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত রানীর ভোটাধিকার প্রাপ্তিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?

উত্তর: উদ্দীপকে বর্ণিত রানীর ভোটাধিকার প্রাপ্তিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সার্বজনীন ভোটাধিকার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থা চালু রয়েছে। দেশের অধিকাংশ জনগণকে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় অংশগ্রহণ করতে দেওয়ার মানসে সার্বজনীন ভোটাধিকার নীতি গ্রহণ করা হয়। স্ত্রী-পুরুষ, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটদানের অধিকারী। সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে জনগণের জন্য এই সার্বজনীন ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়। আর 'এই ভোটাধিকার প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর বয়স হওয়া বাঞ্ছনীয়। উদ্দীপকের রানীর বয়স ১৮ হওয়ার ফলে ভোটার তালিকায় তার নাম লিপিবদ্ধ করা হয়েছে। আর এর মাধ্যমে সে ভোটাধিকার প্রয়োগের আইনানুগ সক্ষমতা লাভ করেছে। ফলে সে দেশে পরবর্তী স্থানীয় ও জাতীয় নির্বাচনসমূহে ভোট প্রদান করতে পারবে। সুতরাং উদ্দীপকে রানীর ক্ষেত্রে প্রতিফলিত নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যটি হলো সার্বজনীন ভোটাধিকার।

HSC Civics 2nd Paper Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত রানীর ভোটাধিকার প্রাপ্তিতে বাংলাদেশের নির্বাচন ব্যব…

উদ্দীপক

রানীর বয়স গত বছর ১৮ পূর্ণ হয়েছে। এবার ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে ভীষণ খুশি। কেননা আগামীতে যেকোনো নির্বাচনে সে ভোট প্রদান করতে পারবে এবং তার পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারবে। এজন্য সে এখন থেকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচনি আচরণবিধি সম্পর্কে জানার চেষ্টা করছে। [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর

বাংলাদেশে এ পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উত্তর

বাংলাদেশের নির্বাচনের অন্যতম দুটি বৈশিষ্ট্য সর্বজনীন ভোটাধিকার ও গোপন ভোেট পদ্ধতি সম্পর্কে নিচে বর্ণনা করা হলো- ১. সার্বজনীন ভোটাধিকার: বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সার্বজনীন ভোটাধিকার। সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স্ক নাগরিকের ভোেটদানের অধিকার রয়েছে। ২. গোপন ভোট পদ্ধতি: ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। ভোেট নাগরিকের পবিত্র আমানত। তাই বাংলাদেশে গোপন ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোেট প্রদানের ব্যবস্থা রয়েছে। ফলে প্রত্যেকে সকল প্রকার ভয়ভীতি ও চাপমুক্ত থেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রানীর ভোটাধিকার প্রাপ্তিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সার্বজনীন ভোটাধিকার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থা চালু রয়েছে। দেশের অধিকাংশ জনগণকে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় অংশগ্রহণ করতে দেওয়ার মানসে সার্বজনীন ভোটাধিকার নীতি গ্রহণ করা হয়। স্ত্রী-পুরুষ, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটদানের অধিকারী। সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে জনগণের জন্য এই সার্বজনীন ভোটাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়। আর 'এই ভোটাধিকার প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর বয়স হওয়া বাঞ্ছনীয়। উদ্দীপকের রানীর বয়স ১৮ হওয়ার ফলে ভোটার তালিকায় তার নাম লিপিবদ্ধ করা হয়েছে। আর এর মাধ্যমে সে ভোটাধিকার প্রয়োগের আইনানুগ সক্ষমতা লাভ করেছে। ফলে সে দেশে পরবর্তী স্থানীয় ও জাতীয় নির্বাচনসমূহে ভোট প্রদান করতে পারবে। সুতরাং উদ্দীপকে রানীর ক্ষেত্রে প্রতিফলিত নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যটি হলো সার্বজনীন ভোটাধিকার।

উত্তর

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের সার্বভৌমত্ব স্বীকৃত হয়েছে। আর নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের সার্বভৌম শক্তির প্রকাশ ঘটায়। তাই গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে নির্বাচনে নাগরিক তথা নির্বাচকমণ্ডলীর অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে নাগরিকগণ তাদের গুরুত্ব ও ক্ষমতা বজায় রাখে। এজন্যই রাষ্ট্রবিজ্ঞানী গেটেলের মতো অনেকেই ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদের সরকারের একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আখ্যায়িত করেছেন। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নাগিরকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। নির্বাচন তথা রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করার ফলে নাগরিকের ক্ষমতায়ন হয়। রাষ্ট্রের নাগরিকগণ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের যোগ্য ও সৌভাগ্যবান মনে করে। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ প্রাপ্তি নাগরিকদের ক্ষমতায়নের পথ সুগম করে। আবার, নাগরিকগণ নির্বাচনে অংশগ্রহণের ফলে জাতির নেতা নির্বাচনে বিশেষ ভূমিকা রাখতে পারে। সঠিক নেতা নির্বাচনের উপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। অন্যদিকে, নির্বাচনে সাধারণ নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়েই সরকার ও জনগণের মধ্যে এক সেতুবন্ধন রচিত হয়। জনগণের ইচ্ছা, চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে সরকারের কার্যাবলির উপর সার্বিক উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। আর সরকারের সদস্যদের নির্বাচনে যেহেতু নাগরিকগণ সরাসরি অংশগ্রহণ করে, সেহেতু নাগরিকের সচেতনভাবে নির্বাচনে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত। সুতরাং নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCCivics 2nd PaperChapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার দেশে একটি স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ছবিসহ একটি ভোটার তালিকা প্রণয়ন করে। মরিয়ম ১৮ বছর বয়স হওয়ায় এবার প্রথম ভোটার হয়। পরে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে একটি গোপন বুথে পছন্দের প্রার্থীকে ভোট দেয়।
ক
১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে নির্বাচিত হয়?
খ
১৯৯১ সালের নির্বাচনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বাংলাদেশের নির্বাচনব্যবস্থার কোন কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? দেখাও।
ঘ
বাংলাদেশের নির্বাচনব্যবস্থার এ ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য। রয়েছে- কথাটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.১৯৯১ সালের নির্বাচনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

১৯৯১ সালের নির্বাচনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে নির্বাচিত হয়?

১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে নির্বাচিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শ্রীলঙ্কার নাগরিক চামিন্দা কুমারাতুঙ্গার কাছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন ২০১৫ সম্পর্কে একটি টিভি চ্যানেল জানতে চেয়েছিল। উত্তরে সে বলে, মহিন্দ সরকারকে আমরা দীর্ঘদিন দেখেছি কিন্তু তারা তাদের কার্যক্রমে শ্রীলঙ্কার জনগণের কাঙ্ক্ষিত আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। অপরদিকে মৈত্রীপাল সিরিসেন কলম্বোর মেয়র থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছেন এবং অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। এজন্য শ্রীলংকার ৫৫ শতাংশ নাগরিক পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মৈত্রীপাল সিরিসেন- এর ওপর আস্থা রেখেছেন।
ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
খ
নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর।
গ
উল্লিখিত উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত বিষয়টি গণতন্ত্রকে সফল করে তোলে- বক্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর।

নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সংক্রান্ত সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে, আধুনিক যুগ নির্বাচিত সরকার ব্যবস্থার যুগ। গ্রহণযোগ্য ও কারচুপিবিহীন নির্বাচন সকলের নিকট কাম্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে গ্রহণযোগ্যতা লাভ করে এবং সমাদৃত হয়। অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচিত সরকার গণতন্ত্রের সমার্থক। বক্তব্য শুনে ফাহমিদার মনে হলো ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের কথা। তার মতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে এরূপ এটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
ক
নির্বাচন কাকে বলে?
খ
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
গ
'অবাধ ও নিরপেক্ষ নির্বাচন' সম্পর্কে বক্তার মন্তব্যটি ব্যাখ্যা কর।
ঘ
১৯৭৩ সালের নির্বাচন বিষয়ে ফাহমিদার বক্তব্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন কাকে বলে?

নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের নির্বাচনব্যবস্থার এ ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য। রয়েছে- কথাটি বিশ্লেষণ কউদ্দীপকে বাংলাদেশের নির্বাচনব্যবস্থার কোন কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? দেখাও।১৯৯১ সালের নির্বাচনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে নির্বাচিত হয়?উক্ত বিষয়টি গণতন্ত্রকে সফল করে তোলে- বক্তব্যটি বিশ্লেষণ কর।উল্লিখিত উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর।একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?১৯৭৩ সালের নির্বাচন বিষয়ে ফাহমিদার বক্তব্য বিশ্লেষণ কর।'অবাধ ও নিরপেক্ষ নির্বাচন' সম্পর্কে বক্তার মন্তব্যটি ব্যাখ্যা কর।বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।নির্বাচন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।