'নির্বাচনে নাগরিকদের ভূমিকা অপরিসীম'-উক্তিটির যথার্থতা যাচাই কর।
উত্তর: "নির্বাচনে নাগরিকের ভূমিকা অপরিসীম"- উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্বের বিপুল জনসংখ্যা অধ্যুষিত জাতীয় রাষ্ট্রে সকল নাগরিকের পক্ষে শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ সম্ভব হয় না। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণের পক্ষে দেশের শাসনকার্য পরিচালনা করে। নির্বাচনের মাধ্যমে নাগরিকগণ যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পায় বিধায় শাসনব্যবস্থাও দক্ষ, উন্নত ও উৎকৃষ্টমানের হয়। এজন্য নির্বাচনে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকগণ যতবেশি ভোটাধিকার প্রয়োগ করবে, গণতন্ত্র তত বেশি সুদৃঢ় হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আদর্শ সমুন্নত রাখা, গণসার্বভৌমত্বের বিকাশ ঘটানো, জনমতের প্রতিফলন, সরকারের স্বৈরাচারিতারোধ, দক্ষ শাসনব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে নাগরিকের সক্রিয় ভূমিকা পালন খুবই গুরুত্বপূর্ণ।
HSC Civics 2nd Paper Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
'নির্বাচনে নাগরিকদের ভূমিকা অপরিসীম'-উক্তিটির যথার্থতা যাচাই কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর