উদ্দীপকে বর্ণিত নির্বাচনটি জাতীয় সংসদের কততম নির্বাচন? এ নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবার পিছনে নির্বাচন কমিশনের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় যে নির্বাচনের চিত্র ফুটে ওঠেছে তা হলো ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবার পিছনে নিবাচন কমিশনের ভূমিকা ছিল অপরিসীম। সব আশংঙ্কা ও গুজবকে ভ্রান্ত প্রমাণ করে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের মধ্যদিয়ে দীর্ঘ দুই বছর পর জনগণ তাদের গণতান্ত্রিক শাসনে ফিরে যাবার সুযোগ লাভ করে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অগ্রগামী। নির্বাচন কমিশন প্রথমত ভোটার তালিকা আইন ও বিধিমালার সংশোধন করে সারা দেশে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করে। এ কমিশন সকল পক্ষের সাথে আলোচনা করে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন করে এবং রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে। এছাড়াও কম্পিউটারের সহায়তায় জিআইএস সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সংসদে ৩০০টি আসনের সীমানা নির্ধারণ করে এবং প্রথমবারের মতো নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স . ব্যবহারের উদ্যোগ গ্রহণ করে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের এবং দেশীয় লেখক-বুদ্ধিজীবী তথা সুশীল সমাজের বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অতীতে আর অনুষ্ঠিত হয়নি- যেটি সম্ভব হয়েছে একমাত্র নির্বাচন কমিশনের নিরলস প্রচেষ্টার ফলে। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে, নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবার পেছনে মূলত নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অপরিসীম।
HSC Civics 2nd Paper Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নির্বাচনটি জাতীয় সংসদের কততম নির্বাচন? এ নির্বাচনটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর