ছকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো কোন সংস্থার সাথে সম্পর্কিত? উক্ত সংস্থার কার্যক্রম ব্যাখ্যা কর।
উত্তর: ছকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো ওআইসির সাথে সম্পর্কিত। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট সংগঠন হলো ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)। ইসলামি সম্মেলন সংস্থা তথা ওআইসির মূল উদ্দেশ্য হলো মুসলমান রাষ্ট্রসমূহের মধ্যে ঐক্য ও সংহতিবোধ বজায় রাখা এবং মুসলমানদের স্বার্থসংশ্লিষ্ট কাজ করা। শত্রুর কবল থেকে ইসলামি স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সারা পৃথিবীর মুসলমানদের নিরাপত্তা জোরদার করা ইত্যাদি। তাছাড়া এটি ইসলামি সংহতির উন্নতি সাধন করে, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যকার সহযোগিতা বৃদ্ধি, সকল প্রকার আধিপত্যবাদের অবসান ঘটানো, সারা পৃথিবীর মুসলমানদের মর্যাদা, স্বকীয়তা, স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, সদস্য দেশসমূহের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, সদস্য দেশগুলোর স্বাধীনতা ও ভৌগোলিক অখন্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন ইত্যাদি। এছাড়া বর্ণবিদ্বেষ ও বৈষম্য বিলোপ করার পদক্ষেপ গ্রহণ করা সদস্যদেশসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা, কোনো সদস্য দেশের ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য অথবা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা শক্তি প্রয়োগ করা হলে সম্মলিতভাবে করণীয় স্থির করা।
HSC Civics 2nd Paper Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের বৈদেশিক নীতি · সৃজনশীল
ছকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো কোন সংস্থার সাথে সম্পর্কিত? উক্ত সংস্থার…
উদ্দীপক
[রাজশাহী কলেজ, রাজশাহী]উত্তর
উত্তর
উত্তর
উত্তর
