উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] এর কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত বইয়ের কোন রাজনৈতিক নেতার আদর্শের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'Y [গণিত] এর কর্মকাণ্ডের সাথে আমার পঠিত যে রাজনৈতিক নেতার আদর্শের মিল রয়েছে তিনি হলেন মহান সংগ্রামী, কৃষক দরদী ও ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান বাঙালি নেতা শহীদ তিতুমীর। তিতুমীরের সময়ে বাংলা নিরহু দরিদ্র কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচারী জমিদার, নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করেছিল । নীলকুঠিলরা কৃষক সমাজের ওপর নানাভাবে অত্যাচার ও উৎপীড়ন করত। কাজেই এসব অত্যাচারীর জমিদার ও নীলকুঠীয়ালাদের নির্যাতনের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য সংগঠিত করে তিতুমীর প্রতিরোধের ব্যবস্থা করেন। তিনি তাদের সমাজ সচেতনতার পাশাপাশি সামরিক কলাকৌশল সম্পর্কেও শিক্ষাদান করেন। এ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক সমাজ তিতুমীরের নেতৃত্বে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ্য প্রতিবাদ শক্তিতে পরিণত হয়। তিনি ইংরেজদের আক্রমণ প্রতিরোধ করার জন্য কলকাতায় নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। এখানে তিনি একটি সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। ১৮৩১ সালে ইংরেজ বাহিনী মেজর স্বটের নেতৃত্বে তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। তিতুমীর তার লাঠিয়াল বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে শহীদ হন এবং গোলার আঘাতে বাঁশের কেল্লার পতন হয়। এভাবে শহীদ তিতুমীরের গড়ে ওঠা সুসংগঠিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। উদ্দীপকে,হাসানপুর গ্রামের 'Y [গণিত] একজন শিক্ষিত, সৎ ও সাহসী ব্যাক্তি। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সোচ্চার। তিনি লক্ষ করলেন গ্রামের গরীব কৃষকরা সুদখোর মহাজনদের কাছ থেকে চরা সুদে ঋণ নিয়ে সর্বশ্রান্ত হচ্ছে। তিনি কৃষকদের সামরিক শিক্ষায় প্রশিক্ষিত করে তোলেন এবং সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি এ আন্দোলনের নিজের জীবন উৎসর্গ করেন। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের ওয়ালীদের সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন তিতুমীর।
HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'Y এর কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত বইয়ের কোন রাজ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
