উদ্দীপকের সভাপতির সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার দেশের নিয়মতান্ত্রিক প্রধানের শাস্তিমূলক ব্যবস্থা পুনঃবিবেচনার ক্ষমতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক। তুমি কি এ বক্তব্য সমর্থন কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সভাপতির সাথে সামঞ্জস্যপূর্ণ আমার দেশের নিয়মতান্ত্রিক প্রধানের শাস্তিমূলক ব্যবস্থা পুনঃবিবেচনার ক্ষমতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক। হ্যাঁ, আমি প্রশ্নোক্ত এ বক্তব্যকে সমর্থন করি। উদ্দীপকে সভাপতির মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদটির ছায়া খুঁজে পাওয়া যায়। রাষ্ট্রপতি হলেন বাংলাদেশ রাষ্ট্রের প্রধান। কেবলমাত্র প্রধানমন্ত্রীকে নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি অন্যান্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি আনুষ্ঠানিক বা নামমাত্র রাষ্ট্রপ্রধান হবেন। তার নামে প্রজাতন্ত্রের সকল কাজ পরিচালিত হবে। কিন্তু তিনি নিজে কিছুই করবেন না। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলিও বহুবিধ। রাষ্ট্রপতি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর বা কোনো দণ্ড মওকুফ স্থগিত বা হ্রাসসংক্রান্ত ক্ষমতা রাখেন। রাষ্ট্রপতির এরূপ ক্ষমতা রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে। কেননা অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা তথা রায় পুনঃবিবেচনা কিংবা মার্জনা বা ক্ষমা চাইলে তিনি সম্মতি স্থাপন করলে তা হবে তার জন্য ভালো হবার একটা বড় সুযোগ। এ সুযোগকে কাজে লাগিয়ে অপরাধীও ন্যায়ের পথে চলবে আর সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
উদ্দীপকের সভাপতির সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার দেশের নিয়মতান্ত্রিক প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর