শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় তোমার পঠিত কোনো শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় আমার পঠিত একটি শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য রয়েছে এবং উক্ত পদটি হলো প্রধানমন্ত্রী। উদ্দীপকে সূর্য নামক নক্ষত্রের গুরুত্ব বোঝাতে তার অবস্থান তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সৌরমন্ডলের কেন্দ্রে সূর্যের অবস্থান এবং একে ঘিরেই সৌরমন্ডলের অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। আর বরিস জনসনকে তেমনই একটি শাসনতান্ত্রিক পদাভিষিক্ত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। অপরদিকে, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এমন একজন নক্ষত্রতুল্য ব্যক্তি, যাকে ঘিরেই সমস্ত রাজনৈতিক ঘটনা প্রবাহ আবর্তিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসনতান্ত্রিক কার্যাবলি রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও প্রধানমন্ত্রী প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। তিনি রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি। বাংলাদেশ মন্ত্রিপরিষদ কর্তৃক পরিচালিত হয় যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান ব্যক্তি। তিনি যেকোনো মন্ত্রীকে অপসারণ বা নতুন মন্ত্রী নিয়োগ দিতে পারেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সমস্ত মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। মোটকথা, মন্ত্রিপরিষদ তাকে ঘিরে আবর্তিত হয়। আবার সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত, মুলতবি প্রভৃতি ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ভূমিকাই কার্যত মুখ্য। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সমস্ত সরকারই বিলুপ্ত হয়। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের নিয়োগের পূর্ব পর্যন্ত সরকারের অস্তিত্ব বিলীন থাকে। প্রধানমন্ত্রীই রাষ্ট্রের মুখপাত্রে এবং দেশের নির্বাচন, সরকার ক্ষমতাসহ সবকিছুর কেন্দ্রে তার অবস্থান। আর এভাবেই প্রধানমন্ত্রী সৌরজগতের সূর্য গ্রহের সাথে তুলনীয় হয়। সুতরাং, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পদটি হলো প্রধানমন্ত্রী।

HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল

উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় তোমার পঠিত কোনো শাসনতান্ত্রিক পদের …

উদ্দীপক

সৌরমন্ডলের কেন্দ্রে সূর্যের অবস্থান। সূর্যকে কেন্দ্র করে সৌরমন্ডলের অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। বরিস জনসন এমন এক সূর্য যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। [অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল]

উত্তর

হাইকোর্ট ও আপিল বিভাগের সমন্বয়ে গঠিত ও সংবিধানের ৯৪(১) অনুচ্ছেদবলে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট।

উত্তর

আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের উদ্ভবের ফলে রাষ্ট্রের জনকল্যাণমূলক কার্যাবলি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধান করা সম্ভব হয় না। প্রশাসনিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি ক্ষমতা ও কর্তৃত্বকে নিম্নস্তরে নিয়ে আসা প্রয়োজন। স্থানীয় শাসন কর্তৃপক্ষের ওপর সরকারের কতিপয় দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমেই মূলত স্থানীয় শাসনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় শাসনের ফলে জনগণ অতি সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারছে। সুতরাং বর্তমান কল্যাণমূলক রাষ্ট্রে স্থানীয় সরকারের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় আমার পঠিত একটি শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য রয়েছে এবং উক্ত পদটি হলো প্রধানমন্ত্রী। উদ্দীপকে সূর্য নামক নক্ষত্রের গুরুত্ব বোঝাতে তার অবস্থান তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সৌরমন্ডলের কেন্দ্রে সূর্যের অবস্থান এবং একে ঘিরেই সৌরমন্ডলের অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। আর বরিস জনসনকে তেমনই একটি শাসনতান্ত্রিক পদাভিষিক্ত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। অপরদিকে, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এমন একজন নক্ষত্রতুল্য ব্যক্তি, যাকে ঘিরেই সমস্ত রাজনৈতিক ঘটনা প্রবাহ আবর্তিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসনতান্ত্রিক কার্যাবলি রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও প্রধানমন্ত্রী প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। তিনি রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি। বাংলাদেশ মন্ত্রিপরিষদ কর্তৃক পরিচালিত হয় যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান ব্যক্তি। তিনি যেকোনো মন্ত্রীকে অপসারণ বা নতুন মন্ত্রী নিয়োগ দিতে পারেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সমস্ত মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। মোটকথা, মন্ত্রিপরিষদ তাকে ঘিরে আবর্তিত হয়। আবার সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত, মুলতবি প্রভৃতি ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ভূমিকাই কার্যত মুখ্য। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সমস্ত সরকারই বিলুপ্ত হয়। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের নিয়োগের পূর্ব পর্যন্ত সরকারের অস্তিত্ব বিলীন থাকে। প্রধানমন্ত্রীই রাষ্ট্রের মুখপাত্রে এবং দেশের নির্বাচন, সরকার ক্ষমতাসহ সবকিছুর কেন্দ্রে তার অবস্থান। আর এভাবেই প্রধানমন্ত্রী সৌরজগতের সূর্য গ্রহের সাথে তুলনীয় হয়। সুতরাং, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পদটি হলো প্রধানমন্ত্রী।

উত্তর

সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদ তথা প্রধানমন্ত্রীর ভূমিকা অসামান্য। প্রধানমন্ত্রী নিজেও একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদ সদস্য। সংসদ সদস্য হিসেবে সমৃদ্ধ জাতি গঠনে জনগণের আশা-আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক তিনি। সমৃদ্ধ জাতি গঠনের জন্য প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব। আর প্রধানমন্ত্রী তেমনই একজন ব্যক্তি। প্রধানমন্ত্রী শুধু দলীয় নেতা, সংসদের নেতা, মন্ত্রিসভার প্রধানই নন বরং তিনি সমগ্র জাতির নেতা ও পথপ্রদর্শক। প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক এবং তিনিই এসবের নিশ্চয়তা বিধান করেন। এ পদের সফলতার উপর যেমন জাতির নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত হয়, তেমনি উক্ত পদের ব্যর্থতাই সামগ্রিক বিচারে জাতীয় ঐক্য-সংহতি ও জনগণের নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকে। প্রধানমন্ত্রী সময়োপযোগী বিবৃতি ও বক্তৃতা প্রদান করে দেশকে সমৃদ্ধির পথে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। বিশ্বের অধিকাংশ সফল ও সমৃদ্ধ জাতির ইতিহাসে, আমরা এমন নজিরই খুঁজে পাই। অপরদিকে, বিশ্বের পশ্চাৎপদ ও অনগ্রসর জাতির ইতিহাসে জাতীয় নেতৃত্বের ব্যর্থতা, একগুয়েমি ও উগ্রতাই তাদের অগ্রসরতার পথে মৌলিক অন্তরায় হিসেবে চিহ্নিত। আর এভাবেই সমৃদ্ধ জাতি গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা ও এর গুরুত্ব স্পষ্ট হয়ে উঠে।
HSCCivics 2nd PaperChapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব বাদল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করেন। উক্ত রাষ্ট্রের আইনসভা ৩৫০ সদস্য বিশিষ্ট। একক আঞ্চলিক নির্বাচনি এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হন। এছাড়া ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
ক
অভিশংসন কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বাদলের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত 'আইনসভা' জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অভিশংসন কী?

অভিশংসন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌরমন্ডলের কেন্দ্রে সূর্যের অবস্থান। সূর্যকে কেন্দ্র করে সৌরমন্ডলের অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। বরিস জনসন এমন এক সূর্য যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। [অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল]
ক
সুপ্রিম কোর্ট কী?
খ
স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় তোমার পঠিত কোনো শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ
সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।

স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুপ্রিম কোর্ট কী?

সুপ্রিম কোর্ট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আইন প্রণয়ন ও বাজেট প্রণয়ন ছাড়াও অপর একটি অঙ্গের জবাবদিহিতা নিশ্চিত করে। বিভিন্ন সাংবিধানিক সংস্থার বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনা করে। [সিলেট সরকারি কলেজ]
ক
মৌলিক অধিকার কী?
খ
বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?
গ
উদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির কার্যাবলি আলোচনা কর।
ঘ
উদ্দীপকে বর্ণিত বিভাগটি কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তার জবাবদিহিতা নিশ্চিত করে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?

বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মৌলিক অধিকার কী?

মৌলিক অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ক' নামক প্রতিষ্ঠানটিতে সংরক্ষিত নারী আসন ৫০টি। যেখানে আইন প্রণয়নের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হয়। [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা]
ক
অভিশংসন কী?
খ
প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' প্রতিষ্ঠানটির গঠন লেখ।
ঘ
"আইন প্রণয়নের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটি সার্বভৌম" তুমি কি একমত? যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত 'আইনসভা' জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক- বিশ্লেষণ করো।বাদলের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?অভিশংসন কী?সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদের ভূমিকা বিশ্লেষণ কর।স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।সুপ্রিম কোর্ট কী?উদ্দীপকে বর্ণিত বিভাগটি কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তার জবাবদিহিতা নিশ্চিউদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির কার্যাবলি আবাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?মৌলিক অধিকার কী?"আইন প্রণয়নের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটি সার্বভৌম" তুমি কি একমত? যুক্তি দেখাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।