শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বিভাগটি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ আইনের শাসনকে অক্ষুণ্ণ রাখে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং গণতন্ত্রকে মজবুত রাখে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন এক অবস্থা বা পরিবেশকে বোঝায় যেখানে বিচারকগণ আইন বিভাগ. ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে কারও কাছে নতি স্বীকার না করে বা কোনোকিছু দ্বারা প্রভাবিত না হয়ে কেবল আইন ও নিজের বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। হ্যামিল্টন (Hamilton)-এর মতে, "বিচার বিভাগের স্বাধীনতা হলো অপরাপর বিভাগের হস্তক্ষেপমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করা।" গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমাজব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত। নির্ভীক ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া ন্যায়বিচার আশা করা যায় না। লাস্কি বলেছেন, ব্যক্তিস্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা একান্ত অপরিহার্য। সমাজের দুর্বল মানুষকে সবলের স্বেচ্ছাচারিতা থেকে বাঁচাতে বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে বেশি প্রয়োজন। উদ্দীপকের জনাব আহমদ ও বিচার বিভাগের একজন উচ্চপদস্থ ব্যক্তি। তার বিভাগ স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই শাসনব্যবস্থার সর্বস্তরে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথা সুশাসন প্রতিষ্ঠা, মৌলিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণে জনাব আহমদ সরকারের বিভাগটি অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব অপরিসীম।

HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আহমদ সরকারের তিনটি বিভাগের অন্যতম একটি বিভাগের উচ্চপদস্থ ব্যক্তি। আইন বিভাগ প্রণীত আইন অনুযায়ী ন্যায়, প্রতিষ্ঠায় তাঁর বিভাগ ভূমিকা পালন করে। জনাব আহমদের বিভাগ স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। মার্কিন সংবিধানে উক্ত বিভাগ আইন পরিষদ কর্তৃক প্রণীত আইনের বৈধতা বিচার করে থাকে। কোনো একটি রাষ্ট্রের শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা উক্ত রাষ্ট্রের এ বিভাগের কার্যক্রম দ্বারা যাচাই করা সম্ভব। জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ বিভাগের স্বাধীনতা জরুরি। [চট্টগ্রাম বোর্ড ২০১৫]

উত্তর

মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব।

উত্তর

ন্যায়পাল পদের প্রতিষ্ঠা বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ঘোষণা করা হয় যে, সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ, প্রতিষ্ঠা করতে পারবে। সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য ন্যায়পাল পদের প্রতিষ্ঠা করা হয়। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা লাভ করবেন। তবে তিনি তার কাজের জন্য সংসদের নিকট দায়ী থাকবেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিভাগটি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ আইনের শাসনকে অক্ষুণ্ণ রাখে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং গণতন্ত্রকে মজবুত রাখে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন এক অবস্থা বা পরিবেশকে বোঝায় যেখানে বিচারকগণ আইন বিভাগ. ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে কারও কাছে নতি স্বীকার না করে বা কোনোকিছু দ্বারা প্রভাবিত না হয়ে কেবল আইন ও নিজের বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। হ্যামিল্টন (Hamilton)-এর মতে, "বিচার বিভাগের স্বাধীনতা হলো অপরাপর বিভাগের হস্তক্ষেপমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করা।" গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমাজব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত। নির্ভীক ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া ন্যায়বিচার আশা করা যায় না। লাস্কি বলেছেন, ব্যক্তিস্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা একান্ত অপরিহার্য। সমাজের দুর্বল মানুষকে সবলের স্বেচ্ছাচারিতা থেকে বাঁচাতে বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে বেশি প্রয়োজন। উদ্দীপকের জনাব আহমদ ও বিচার বিভাগের একজন উচ্চপদস্থ ব্যক্তি। তার বিভাগ স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই শাসনব্যবস্থার সর্বস্তরে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথা সুশাসন প্রতিষ্ঠা, মৌলিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণে জনাব আহমদ সরকারের বিভাগটি অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব অপরিসীম।

উত্তর

আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের জনাব আহমদ সাহেবের বিভাগ তথা বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব হাইকোর্ট বিভাগের ওপর ন্যস্ত। কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তিনি এ ব্যাপারে হাইকোর্টের আশ্রয় নিতে পারেন। এ ব্যাপারে হাইকোর্ট যদি তা যথাযথ মনে করে তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ব্যক্তি বা কর্তৃপক্ষকে সে কাজ থেকে বিরত রাখতে পারে বা করণীয় কাজ করতে আদেশ বা নির্দেশ প্রদান করতে পারে। তাই জনগণ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারসমূহ যেমন- জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার, চলাফেরার অধিকার, সমাবেশের স্বাধীনতা, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার সম্পত্তির অধিকার অনায়াসে ভোগ করতে পারবে। এছাড়া কারণ ছাড়া কোনো ব্যক্তিকে প্রহরায় আটক রাখা যাবে না। গ্রেফতারকৃত বা প্রহরায় আটক ব্যক্তিকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এর অতিরিক্ত সময় তাকে আটক রাখা যাবে না। একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারি মামলায় সোপর্দ ও দন্ড প্রদান করা যাবে না। ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্যে বিচারকাজের অধিকারী হবেন। এভাবে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত। তাছাড়া দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করে। এক্ষেত্রে কোনোরূপ বর্ণ, শ্রেণি, ধর্ম বা লিঙ্গভেদে কাউকেই বঞ্চিত করা যাবে না। এক্ষেত্রে কাউকে বঞ্চিত করা হলে তিনি আইনের আশ্রয় লাভ করতে পারবেন। সুতরাং এটি স্পষ্ট, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য।
HSCCivics 2nd PaperChapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব বাদল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করেন। উক্ত রাষ্ট্রের আইনসভা ৩৫০ সদস্য বিশিষ্ট। একক আঞ্চলিক নির্বাচনি এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হন। এছাড়া ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
ক
অভিশংসন কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বাদলের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত 'আইনসভা' জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অভিশংসন কী?

অভিশংসন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌরমন্ডলের কেন্দ্রে সূর্যের অবস্থান। সূর্যকে কেন্দ্র করে সৌরমন্ডলের অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। বরিস জনসন এমন এক সূর্য যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। [অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল]
ক
সুপ্রিম কোর্ট কী?
খ
স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় তোমার পঠিত কোনো শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ
সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।

স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপ্রিম কোর্ট কী?

সুপ্রিম কোর্ট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আইন প্রণয়ন ও বাজেট প্রণয়ন ছাড়াও অপর একটি অঙ্গের জবাবদিহিতা নিশ্চিত করে। বিভিন্ন সাংবিধানিক সংস্থার বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনা করে। [সিলেট সরকারি কলেজ]
ক
মৌলিক অধিকার কী?
খ
বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?
গ
উদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির কার্যাবলি আলোচনা কর।
ঘ
উদ্দীপকে বর্ণিত বিভাগটি কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তার জবাবদিহিতা নিশ্চিত করে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?

বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌলিক অধিকার কী?

মৌলিক অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত 'আইনসভা' জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক- বিশ্লেষণ করো।বাদলের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?অভিশংসন কী?সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদের ভূমিকা বিশ্লেষণ কর।উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় তোমার পঠিত কোনো শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য আছে কস্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।সুপ্রিম কোর্ট কী?উদ্দীপকে বর্ণিত বিভাগটি কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তার জবাবদিহিতা নিশ্চিউদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির কার্যাবলি আবাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?মৌলিক অধিকার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।