শেয়ারFacebookWhatsApp

নির্দেশিত ছকে (?) চিহ্নিত বিভাগটি আইনের শাসন প্রতিষ্ঠায় কীভাবে ভূমিক রাখতে পারে?- বিশ্লেষণ কর।

উত্তর: নির্দেশিত ছকে (?) চিহ্নিত বিভাগটির সাথে সামঞ্জস্যপূর্ণ হাইকোর্ট বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় হাইকোর্ট বিভাগ মুখ্য ভূমিকা পালন করে। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ভূমিকা অপরিসীম। কেননা জনগণের মৌলিক অধিকার ও সুশাসন সংক্রান্ত সকল ক্ষমতা হাইকোর্ট বিভাগের উপর ন্যস্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি নিশ্চিতকরণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার ওপর ন্যস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে। বিচারব্যবস্থা একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড। আর বাংলাদেশ বিচারব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, এটি হাইকোর্ট ও আপিল বিভাগের সময়ে গঠিত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওপর সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব ন্যস্ত। হাইকোর্ট বিভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারব্যবস্থার সহায়তায় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন সংরক্ষণ করতে পারে। কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হলে তিনি হাইকোর্ট বিভাগের আশ্রয় নিতে পারেন। আইনের শাসন প্রতিষ্ঠায় যেন সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করতে পারে সে ব্যাপারেও হাইকোর্ট বিভাগ দৃষ্টি দিয়ে থাকে। এক্ষেত্রে কেউ বঞ্চিত হলে হাইকোর্ট বিভাগ তাকে যথাযথ সহায়তা দিয়ে থাকে। উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও হাইকোর্ট বিভাগ প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে।

HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল

নির্দেশিত ছকে (?) চিহ্নিত বিভাগটি আইনের শাসন প্রতিষ্ঠায় কীভাবে ভূমি…

উদ্দীপক

question image

উত্তর

বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল।

উত্তর

প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে বোঝায় প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গঠিত বিশেষ বিচারব্যবস্থা। বাংলাদেশের সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এ প্রশাসনিক ট্রাইব্যুনাল। এটি বাংলাদেশের বিচার বিভাগের একটি অভিনব পদক্ষেপ। সংবিধানের ১১৭ অনুচ্ছেদে বলা হয়েছে, "জাতীয় সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারবে।"

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত বিভাগটির সাথে সাদৃশ্যপূর্ণ হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে গঠিত। হাইকোর্ট বিভাগের দ্বারা অধস্তন সকল আদালত তথা দেওয়ানি ও ফৌজদারি শাখা তদারকি ও নিয়ন্ত্রিত হয়। ছকে (?) চিহ্নিত বিভাগটি দ্বারা হাইকোর্ট বিভাগকে ইঙ্গিত করা হয়েছে। ছকে উল্লিখিত সুপ্রিম কোর্ট এর দুটি বিভাগ (?) চিহ্নিত ও আপিল বিভাগ। (?) চিহ্নিত বিভাগটির অধীনে দেওয়ানি ও ফৌজদারি শাখা, যেটি হাইকোর্ট বিভাগেরও অধস্তন শাখা। শাসনতন্ত্র ও আইন দ্বারা প্রদত্ত সকল আদি ও আপিল সংক্রান্ত ক্ষমতা ও এখতিয়ার হাইকোর্ট বিভাগের উপর ন্যস্ত। এছাড়া শাসনতন্ত্র প্রদত্ত মৌলিক অধিকারসমূহ কার্যকরী করার সকল দায়িত্ব হাইকোর্ট বিভাগের। এ মর্মে সংবিধানের ১০২ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, (ক) কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে নাগরিকদের মৌলিক অধিকারসমূহের কোনো একটি বলবৎ করার জন্য এবং প্রজাতন্ত্রের বিষয়াবলির সাথে সম্পর্কিত কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যেকোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত আদেশ প্রদান করতে পারবে। (খ) হাইকোর্ট বিভাগের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোনো অধস্তন আদালতে বিচারাধীন কোনো মামলায় সংবিধানের ব্যাখ্যাসংক্রান্ত আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে তাহলে হাইকোর্ট বিভাগ উক্ত আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেবেন এবং স্বয়ং মামলাটি মীমাংসা করবেন। হাইকোর্ট বিভাগ সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগ করবেন। তাই বলা যায়, (?) চিহ্নিত বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ হাইকোর্ট বিভাগের কার্যাবলীর পরিধি বিস্তৃত।

উত্তর

নির্দেশিত ছকে (?) চিহ্নিত বিভাগটির সাথে সামঞ্জস্যপূর্ণ হাইকোর্ট বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় হাইকোর্ট বিভাগ মুখ্য ভূমিকা পালন করে। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ভূমিকা অপরিসীম। কেননা জনগণের মৌলিক অধিকার ও সুশাসন সংক্রান্ত সকল ক্ষমতা হাইকোর্ট বিভাগের উপর ন্যস্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি নিশ্চিতকরণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার ওপর ন্যস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে। বিচারব্যবস্থা একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড। আর বাংলাদেশ বিচারব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, এটি হাইকোর্ট ও আপিল বিভাগের সময়ে গঠিত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওপর সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব ন্যস্ত। হাইকোর্ট বিভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারব্যবস্থার সহায়তায় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন সংরক্ষণ করতে পারে। কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হলে তিনি হাইকোর্ট বিভাগের আশ্রয় নিতে পারেন। আইনের শাসন প্রতিষ্ঠায় যেন সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করতে পারে সে ব্যাপারেও হাইকোর্ট বিভাগ দৃষ্টি দিয়ে থাকে। এক্ষেত্রে কেউ বঞ্চিত হলে হাইকোর্ট বিভাগ তাকে যথাযথ সহায়তা দিয়ে থাকে। উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও হাইকোর্ট বিভাগ প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে।
HSCCivics 2nd PaperChapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব বাদল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করেন। উক্ত রাষ্ট্রের আইনসভা ৩৫০ সদস্য বিশিষ্ট। একক আঞ্চলিক নির্বাচনি এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হন। এছাড়া ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
ক
অভিশংসন কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বাদলের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত 'আইনসভা' জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অভিশংসন কী?

অভিশংসন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌরমন্ডলের কেন্দ্রে সূর্যের অবস্থান। সূর্যকে কেন্দ্র করে সৌরমন্ডলের অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। বরিস জনসন এমন এক সূর্য যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। [অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল]
ক
সুপ্রিম কোর্ট কী?
খ
স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় তোমার পঠিত কোনো শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ
সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।

স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপ্রিম কোর্ট কী?

সুপ্রিম কোর্ট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আইন প্রণয়ন ও বাজেট প্রণয়ন ছাড়াও অপর একটি অঙ্গের জবাবদিহিতা নিশ্চিত করে। বিভিন্ন সাংবিধানিক সংস্থার বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনা করে। [সিলেট সরকারি কলেজ]
ক
মৌলিক অধিকার কী?
খ
বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?
গ
উদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির কার্যাবলি আলোচনা কর।
ঘ
উদ্দীপকে বর্ণিত বিভাগটি কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তার জবাবদিহিতা নিশ্চিত করে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?

বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌলিক অধিকার কী?

মৌলিক অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত 'আইনসভা' জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক- বিশ্লেষণ করো।বাদলের রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?অভিশংসন কী?সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদের ভূমিকা বিশ্লেষণ কর।উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় তোমার পঠিত কোনো শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য আছে কস্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।সুপ্রিম কোর্ট কী?উদ্দীপকে বর্ণিত বিভাগটি কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তার জবাবদিহিতা নিশ্চিউদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির কার্যাবলি আবাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল?মৌলিক অধিকার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।