উদ্দীপকে মূলত কোন আদালত সম্পর্কে বলা হয়েছে? এর গঠন আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। ১৯৭২ সালের সংবিধানের ৯৪ নম্বর অনুচ্ছেদ হতে শুরু করে ১১৬ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট দুটি বিভাগ নিয়ে গঠিত। যথা- (ক) আপিল বিভাগ ও (খ) হাইকোর্ট বিভাগ। রাষ্ট্রপতি প্রত্যেক বিভাগের জন্য একজন প্রধান বিচারকসহ প্রয়োজন মোতাবেক বিচারক দিয়ে সুপ্রিম কোর্ট গঠিত করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য বিচারক নিয়োগ করেন। প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অন্যান্য বিচারকগণ ৬৭ বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন। তবে হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে এই বয়স হলো ৬২ বছর। উদ্দীপকে জনাব ফয়েজ আলমের বিনা বিচারে কারারুদ্ধ থাকার বিষয়টি সংবাদপত্রের মাধ্যমে সর্বোচ্চ আদালতের নজরে এলে আদালত তাকে জামিন ও মামলা নিষ্পত্তির নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এবং অন্যান্য বিচারকদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণের জন্য সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের প্রক্রিয়া পালন করা হয়। আর বিচারকদের সংখ্যা রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হয়। উদ্দীপকের ঘটনাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এখতিয়ার ও গঠনতান্ত্রিক ক্ষমতার বহিঃপ্রকাশ।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
উদ্দীপকে মূলত কোন আদালত সম্পর্কে বলা হয়েছে? এর গঠন আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর