উদ্দীপকে আলোচিত সংস্থাটির গঠন কাঠামো লেখো।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা পৌরসভার প্রতি ইঙ্গিত করা হয়েছে। শহরকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামোর মৌলিক একক হচ্ছে পৌরসভা। শহরবাসী জনগণের সমস্যা স্থানীয়ভাবে সমাধানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পৌরসভা। পৌর এলাকার নাগরিকদের বিভিন্ন সেবাদান ও উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করার উদ্দেশ্যে পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে। পৌরসভার নির্বাচিত প্রধানকে মেয়র এবং সদস্যদেরকে কাউন্সিলর বলা হয়, যা উদ্দীপকের বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। পৌরসভার গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো- প্রতিটি পৌরসভাকে কতগুলো ওয়ার্ডে বিভক্ত করা হয়। পৌরসভার ওয়ার্ড সংখ্যা নির্ধারিত হয় শহরের আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে। সমগ্র পৌর এলাকা থেকে একজন মেয়র, প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ড থেকে একজন সংরক্ষিত মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর এবং এদের মেয়াদ পাঁচ বছর। বিভিন্ন কাজ ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রত্যেক পৌরসভায় একজন নির্বাহী কর্মকর্তা থাকেন।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত সংস্থাটির গঠন কাঠামো লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর