উদ্দীপকে নির্দেশিত ব্যক্তির নিয়োগ ও অপসারণ কীভাবে হয়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশর একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। তিনি নামমাত্র রাষ্ট্রপ্রধান হবেন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পাঁচ বছরের জন্য সংসদ কর্তৃক নির্বাচিত হবেন এবং কেউ একাধিক্রমে দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। তবে এ মেয়াদের মধ্যে সংবিধান লঙ্ঘন, গুরুতর অসদাচরণ, শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করে অপসারিত করতে পারবেন। সংবিধান লঙ্ঘন ও গুরুতর অসদাচারণের অভিযোগ এবং শারীরিক ও মানবিক অসামর্থ্যের কারণ সংবলিত লিখিত অভিযোগের বিবরণ সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে স্পিকারের নিকট পেশ করতে হবে। শারীরিক বা মানসিক কারণে অভিশংসনের প্রস্তাব করলে স্পিকার উক্ত প্রস্তাবের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন এবং সেই সঙ্গে সংসদ কর্তৃক গঠিত চিকিৎসা পর্ষদের নিকট দশ দিনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করবেন। অভিশংসনের প্রস্তাব বিবেচিত হওয়ার কালে রাষ্ট্রপতি স্বয়ং অথবা তাঁর প্রতিনিধি সংসদে উপস্থিত থাকতে পারবেন। অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার অন্যূন দুই তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত ব্যক্তির নিয়োগ ও অপসারণ কীভাবে হয়? বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর