উদ্দীপকে উল্লেখিত মি. ডেভিড দেশের সর্বজন শ্রদ্ধাশীল 'মহামান্য' ব্যক্তি— তুমি কি এতে একমত? যুক্তিসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. ডেভিড এর পদটি বাংলাদেশের রাষ্ট্রপতি পদের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই “মি. ডেভিড দেশের সর্বজন শ্রদ্ধেয় 'মহামান্য' ব্যক্তি”— এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। বাংলাদেশের রাষ্ট্রপতি পদমর্যাদার দিক থেকে এক বিশিষ্ট স্থানের অধিকারী। রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি বাংলাদেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে। তিনি সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তার নামে রাষ্ট্রের সকল নির্বাহী কাজ পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন এবং শপথ পাঠ করান। তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ অধিবেশন আহ্বান ও স্থগিত করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে কিছু বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেন। রাষ্ট্রপতি থাকাকালে যেকোনো কাজের জন্য তাঁকে আদালতে জবাবদিহি করতে হয় না। তাঁর বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যাবে না এবং তাঁকে গ্রেফতার বা কারাবন্দি করার জন্য কোনো আদালত পরোয়ানা জারি করতে পারবে না। এছাড়াও পদমর্যাদার কারণে তিনি আরও কিছু সুবিধা ভোগ করে থাকেন। তিনি চাইলে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ করতে পারেন। তিনি আবার পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। উপরের আলোচনা থেকে এ বিষয় স্পষ্ট যে, বাংলাদেশের রাষ্ট্রপতি দেশের সর্বজন শ্রদ্ধেয় 'মহামান্য' ব্যক্তি। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের সাথে মিল থাকার কারণে তাই উদ্দীপকের মি. ডেভিডও দেশের সর্বজন শ্রদ্ধেয় 'মহামান্য' ব্যক্তি।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মি. ডেভিড দেশের সর্বজন শ্রদ্ধাশীল 'মহামান্য' ব্যক…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর