উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির শাসন সংক্রান্ত কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশের জাতীয় সংসদ। শাসনবিভাগের যাবতীয় কার্য জাতীয় সংসদ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। মন্ত্রিসভা সর্বপ্রকার কাজের জন্য জাতীয় সংসদের নিকট দায়ী থাকে সংসদে যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয় তবে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, সংসদীয় বিভিন্ন কমিটি ও সংসদে সাধারণ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এ ক্ষেত্রে বিরোধীদলের সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। বাংলাদেশ জাতীয় সংসদ সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। সংসদ সরকারের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে। মন্ত্রিপরিষদ তথা সরকারকে তাদের প্রত্যেকটি কাজের জন্য সংসদের কাছে জবাবদিহি করতে হয়। সরকারের স্থায়ীত্ব সংসদের উপর নির্ভর করে। সংসদের আস্থা হারালে সরকারকে পদত্যাগ করতে হয়। জাতীয় সংসদ প্রশ্ন জিজ্ঞাসা এবং নিন্দা প্রস্তাবের মাধ্যমে সরকারের কাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির শাসন সংক্রান্ত কার্যাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর