খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
উত্তর: খাদ্যের মানকে ইচ্ছাকৃতভাবে নিম্নমুখী করার জন্য নিম্ন মানের খাদ্য উপাদান ভালো খাদ্যের সাথে মেশানোকে বলা হয় খাদ্যে ভেজাল। খাদ্যে ভেজাল বলতে বোঝায়, প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের ও অস্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি করা। ভালো ও উৎকৃষ্ট খাদ্যের সাথে নিকৃষ্ট কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ বা রং মেশানো হলেও তা ভেজাল বলে গণ্য হবে। খাদ্যে ভেজাল বিষয়টি সাধারণত দুইভাবে সম্পন্ন হয়। যথা— অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত। মাছ, মাংস, ফল অথবা সবজিতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যেমন— ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন ও ফরমালিন মেশানো খাদ্যে ভেজালের উদাহরণ।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
উত্তর