নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণ কেন প্রয়োজন?
উত্তর: নির্বাচন ব্যবস্থা হলো সাংবিধানিক নিয়ম অনুসরণ করে নাগরিকদের মতামত জানাবার পদ্ধতি। নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন এবং সরকার গঠিত হয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক শাসন পরিচালিত। নাগরিকগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নিবাৰ্চন করে আইন প্রণয়ন এবং সরকার পরিচালনায় অংশ্রহণ করে থাকে। আর প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন পরিচালনা করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্যই বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণ কেন প্রয়োজন?
উত্তর