শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জাভেদ আলীর সাথে সাদৃশ্যপূর্ণ নেতা ছিলেন বাংলার কৃষককুলের মুক্তির অগ্রদূত- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে জাভেদ আলীর সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। তিনি ছিলেন 'কৃষককূলের মুক্তির অগ্রদূত' উক্তিটি যথার্থ। বাংলার কৃষকদের স্বার্থরক্ষায় শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তিনি কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেন। কৃষক-প্রজা আন্দোলন: জমিদার ও মহাজনদের কবল হতে কৃষক ও প্রজাদেরকে রক্ষা করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা এ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। শেরে বাংলার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষক-প্রজা আন্দোলনের সূত্রপাত হয় এবং তারা তাদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে সমর্থ হয়। কৃষিঋণ আইন প্রণয়ন: ঋণভারে নিষ্পেষিত কৃষকশ্রেণির মুক্তির জন্য শেরে বাংলা ১৯১৩ সালের ৪ এপ্রিল বঙ্গীয় ব্যবস্থাপক সভায় 'কৃষিঋণ আইন' পাশ করেন। দরিদ্র কৃষকগণ যাতে সহজশর্তে ঋণ পায় তার ব্যবস্থা করাই এ আইনের মূল উদ্দেশ্য ছিল। নিখিল বঙ্গ প্রজা সমিতি শেরে বাংলার নেতৃত্বে ১৯২৯ সালে মুসলমান নেতাগণ কলকাতায় এক বৈঠকে 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' গঠন করেন। হিন্দু-মুসলিম সবার জন্য এ সমিতির দরজা উন্মুক্ত ছিল। ঋণ সালিসি বোর্ড গঠন: দরিদ্র কৃষকদের অবস্থার উন্নতির জন্য এবং তাদেরকে সুদখোর মহাজনদের কবল থেকে রক্ষা করার জন্য ফজলুল হক মন্ত্রিসভা ১৯৩৮ সালে ঋণ সালিসি বোর্ড গঠন করে। এ আইনের বলে ৬০,০০০টি 'ঋণ সালিসি বোর্ড' স্থাপনের ব্যবস্থা করা হয়। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন: শেরে বাংলার প্রচেষ্টায় এবং কৃষক-প্রজা আন্দোলনের প্রভাবে সরকার ১৯২৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করে। এ আইনের ফলে প্রজাগণ কয়েকটি অধিকার লাভ করে। পরবর্তীতে ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব সংশোধন আইন পাশ করা হয়। এ আইনের দ্বারা প্রজাদের ওপর জমিদারদের স্বেচ্ছাচারিতা বন্ধ করা হয়। পরিশেষে বলা যায়, কৃষকদের প্রতি শেরে বাংলার উপরিউক্ত অবদানের কারণে তাকে কৃষককূলের মুক্তির অগ্রদূত বলা হয়।

HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল

উদ্দীপকের জাভেদ আলীর সাথে সাদৃশ্যপূর্ণ নেতা ছিলেন বাংলার কৃষককুলের …

উদ্দীপক

জাবেদ আলী একজন খ্যাতনামা রাজনীতিবিদ। তিনি বিশ্বাস করেন, কৃষি ও কৃষকদের ভাগোন্নোয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। তিনি একটি রাজনৈতিক দল গড়ে তোলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে কৃষকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। অপর একজন জনপ্রিয় রাজনীতিবিদ আব্দুল আজিজ ছিলেন দরিদ্র পরিবারের সন্তান ও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তিনি কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেন।

উত্তর

মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেন নবাব স্যার সলিমুল্লাহ।

উত্তর

মুসলমান সমাজের দুঃখ-দুর্দশা ও দুর্গতি স্যার সৈয়দ আহমদকে চরমভাবে ব্যথিত করেছিল। তিনি উপলব্ধি করেন, মুসলমানদের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ-দৈন্যের কারণ। এসব দিক চিন্তা করে তিনি মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সঙ্গে সহযোগিতা ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণর ওপর জোর দেন। বাংলার মুসলমানদেরও উন্নয়নের ক্ষেত্রে নওয়াব আবদুল লতিফ একই চিন্তা করেছিলেন। স্যার সৈয়দ আহমেদের মতো তিনিও মুসলমানদের উন্নয়নে সমাজ সংস্কারমূলক ও শিক্ষা বিস্তারমূলক কাজ করেন। এসব দিক বিবেচনা করে নওয়াব আবদুল লতিফকে বাংলার 'সৈয়দ আহমদ' বলা হয়।

উত্তর

উদ্দীপকের আব্দুল আজিজের সাথে রাজনৈতিক নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মকান্ডের মিল রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম। উদ্দীপকে দেখা যায়, একজন জনপ্রিয় রাজনীতিবিদ আব্দুল আজিজ মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি দরিদ্র কৃষক ও শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে আন্দোলন করে গেছেন। তিনি একটি প্রাচীন রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা মওলানা ভাসানীর জীবনীর কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। সকল প্রকার আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ঘোরতর বিরোধী ছিলেন মওলানা ভাসানী। বাঙালি জনগণের অধিকার ও স্বশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন আপসহীন ও নিবেদিতপ্রাণ। মাকর্সবাদে বিশ্বাসী না হলেও তিনি ছিলেন সাম্যে বিশ্বাসী। কৃষক-শ্রমিকদের মুক্তির জন্য, জনঅধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সমাজতন্ত্রের আদর্শের প্রতি দুর্বল ছিলেন। তিনি চেয়েছিলেন ধর্মের সাথে সমাজতন্ত্রের সুষ্ঠু সমন্বয়। তিনি 'কৃষক-মজুর রাজ' কায়েম করতে চেয়েছিলেন। ভারত কর্তৃক গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে পানির যে সংকট দেখা দেয় এবং যেভাবে মরুকরণ প্রক্রিয়া শুরু হয় তার বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়ে উঠেন। মওলানা ভাসানী ১৯৭৬ সালে ১৯ মাইল দীর্ঘ লংমার্চ-এ নেতৃত্ব দেন। সর্বোপরি তিনি বাল্যকালে মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন এবং তারই উদ্যোগে তরুণ মুসলিম লীগ সদস্যদের প্রচেষ্টায় ১৯৪৯ সালের ২৩ জুন 'আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকে জাভেদ আলীর সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। তিনি ছিলেন 'কৃষককূলের মুক্তির অগ্রদূত' উক্তিটি যথার্থ। বাংলার কৃষকদের স্বার্থরক্ষায় শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তিনি কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেন। কৃষক-প্রজা আন্দোলন: জমিদার ও মহাজনদের কবল হতে কৃষক ও প্রজাদেরকে রক্ষা করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা এ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। শেরে বাংলার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষক-প্রজা আন্দোলনের সূত্রপাত হয় এবং তারা তাদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে সমর্থ হয়। কৃষিঋণ আইন প্রণয়ন: ঋণভারে নিষ্পেষিত কৃষকশ্রেণির মুক্তির জন্য শেরে বাংলা ১৯১৩ সালের ৪ এপ্রিল বঙ্গীয় ব্যবস্থাপক সভায় 'কৃষিঋণ আইন' পাশ করেন। দরিদ্র কৃষকগণ যাতে সহজশর্তে ঋণ পায় তার ব্যবস্থা করাই এ আইনের মূল উদ্দেশ্য ছিল। নিখিল বঙ্গ প্রজা সমিতি শেরে বাংলার নেতৃত্বে ১৯২৯ সালে মুসলমান নেতাগণ কলকাতায় এক বৈঠকে 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' গঠন করেন। হিন্দু-মুসলিম সবার জন্য এ সমিতির দরজা উন্মুক্ত ছিল। ঋণ সালিসি বোর্ড গঠন: দরিদ্র কৃষকদের অবস্থার উন্নতির জন্য এবং তাদেরকে সুদখোর মহাজনদের কবল থেকে রক্ষা করার জন্য ফজলুল হক মন্ত্রিসভা ১৯৩৮ সালে ঋণ সালিসি বোর্ড গঠন করে। এ আইনের বলে ৬০,০০০টি 'ঋণ সালিসি বোর্ড' স্থাপনের ব্যবস্থা করা হয়। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন: শেরে বাংলার প্রচেষ্টায় এবং কৃষক-প্রজা আন্দোলনের প্রভাবে সরকার ১৯২৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করে। এ আইনের ফলে প্রজাগণ কয়েকটি অধিকার লাভ করে। পরবর্তীতে ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব সংশোধন আইন পাশ করা হয়। এ আইনের দ্বারা প্রজাদের ওপর জমিদারদের স্বেচ্ছাচারিতা বন্ধ করা হয়। পরিশেষে বলা যায়, কৃষকদের প্রতি শেরে বাংলার উপরিউক্ত অবদানের কারণে তাকে কৃষককূলের মুক্তির অগ্রদূত বলা হয়।
HSCCivics 2nd PaperChapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো যাকে দেখে বলেছিলেন "আমি আপনাকে দেখেছি আমার আর হিমালয় পর্বত দেখার দরকার নেই।" যার ডাকে লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। যিনি আমৃত্যু দেশের মানুষকে ভালোবেসেছিলেন।

Chittagong · 2017

ক
ফরায়েজি আন্দোলন কাকে বলে?
খ
হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?
গ
উদ্দীপকে কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভাষা আন্দোলনে তার ভূমিকা ব্যাখ্যা করো।
ঘ
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?

হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ফরায়েজি আন্দোলন কাকে বলে?

ফরায়েজি আন্দোলন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপস সোম একজন রাজনীতিবিদ। তিনি সংকীর্ণতা ও গোড়ামির উর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। মানুষের সেবাই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। আর তাই তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থের উন্নয়নে কাজ করেন।

Barisal · 2017

ক
তিতুমীরের পূর্ণ নাম কী?
খ
বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের অবদানের কারণে বাংলায় অসাম্প্রদায়িক রাজনীতির ভিত শক্তিশালী হয়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তিতুমীরের পূর্ণ নাম কী?

তিতুমীরের পূর্ণ নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2017

ক
প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?
খ
আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।
গ
ছকে উল্লিখিত ঘটনাবলি কোন নেতার সঙ্গে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।
ঘ
ছকে উল্লিখিত ঘটনাবলির মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।

আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?

প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উদ্দীপকে কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভাষা আন্দোলনে তার ভূমিকা ব্যাখ্যা করোহোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?ফরায়েজি আন্দোলন কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের অবদানের কারণে বাংলায় অসাম্প্রদায়িক রাজনউদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?তিতুমীরের পূর্ণ নাম কী?ছকে উল্লিখিত ঘটনাবলির মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়াছকে উল্লিখিত ঘটনাবলি কোন নেতার সঙ্গে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।