উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে, কৃষকদের কল্যাণে তার অবদান বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে যে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম মওলানা আবদুল হামিদ খান ভাসানী। কৃষকদের কল্যাণে তিনি অতুলনীয় ভূমিকা পালন করেছেন। মওলানা ভাসানী ছিলেন সত্যিকারের কৃষক নেতা। কেননা তিনি নিজেও ছিলেন দরিদ্র কৃষকের সন্তান। কৃষকদের দুঃখ-দুর্দশার সাথে তিনি ছিলেন অতি পরিচিত। ফলে তার সমস্ত সংগ্রাম দরিদ্র কৃষক সমাজের স্বার্থেই পরিচালিত হয়। মনে প্রাণে তিনি ছিলেন সামন্তবাদ বিরোধী। জমিদার-জোতদারদের বিরুদ্ধে তার সমস্ত সংগ্রাম পরিচালিত হয়েছে। কৃষকদের অধিকার সচেতন করার জন্য তিনি বিভিন্ন জায়গায় সম্মেলন ও সমাবেশ করেছেন। যেমন- আসাম (১৯২৪), টাঙ্গাইল (বাং-১৩৩৬), সিরাজগঞ্জ (বাং-১৩৩৭), গাইবান্ধা (বাং-১৩৫৭), টাঙ্গাইলের কাগমারী (১৯৫৭) প্রভৃতি। পূর্ব বাংলা থেকে আসামে গিয়ে বসবাসকারী বাঙালি মুসলমান কৃষকদের বিতাড়িত করার লক্ষ্যে আসাম সরকার ১৯৩৭ সালে 'লাইন প্রথা' নামক এক আইন জারি করলে তিনি একে কুখ্যাত আইন হিসেবে অভিহিত করেন। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পাকিস্তানের কৃষকদের স্বার্থ আদায় ও অধিকার প্রতিষ্ঠায় তিনি পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করেন। সর্বোপরি শোষিত ও নিপীড়িত মানুষদের স্বার্থ নিয়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল
উদ্দীপকে যে নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে, কৃষকদের কল্যাণে তার অবদান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
