জনাব 'X [গণিত] এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত রাজনীতিবিদ শেরে বাংলা এ. কে. ফজলুল হকের মিল রয়েছে। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন কৃষক দরদি নেতা। তিনি ১৯১২ সালে মুসলিম লীগে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতি শুরু করে। তিনি ১৯১৩ সালের ৪ এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাস করে বাংলার অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের শোষণ থেকে রক্ষা করতে সচেষ্ট হন। ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর কৃষক ও প্রজাদের ঋণের ভার লাঘবের উদ্দেশ্যে তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন। তার উদ্দেশ্য ছিল জমিদারদের উৎপীড়ন থেকে কৃষক প্রজাদের রক্ষা করা। তিনি ছিলেন ডাল-ভাতের রাজনীতির প্রবক্তা। আপসহীন ও সাহসী নেতৃত্বের জন্য পূর্ব বাংলার মানুষ তাকে 'শেরে বাংলা' অর্থাৎ বাংলার বাঘ উপাধী দেয়। উদ্দীপকে বলা হয়েছে, 'বাংলার বাঘ' নামে খ্যাত অবিসংবাদিত নেতা সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। অত্যাচারী জমিদার ও সুদখোর মহাজনদের শোষণ থেকে বাংলার দরিদ্র কৃষকদের মুক্তির জন্য তিনি কৃষি ঋণ আইন ও ঋণ সালিশি বোর্ড গঠন করেন। উক্ত কর্মকান্ডের মাধ্যমে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের প্রতি ইঙ্গিত করা হয়েছে। । তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত নেতার সাথে আমার পাঠ্যবইয়ের শেরে বাংলা এ. কে. ফজলুল হকের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল
জনাব 'X এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য রয়েছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
