শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রাকিব ও তুহিনের খামারের মধ্যে তুলানামূলক পার্থক্য আলোচনা করো ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাকিবের খামার হলো জীবননির্বাহী খামার এবং তুহিনের খামার হলো বাণিজ্যিক খামার। যে জমি জীবননির্বাহের উদ্দেশ্যে চাষাবাদ করা হয় তাকে জীবননির্বাহী খামার বলে। এ ধরনের খামার সাধারণত ছোট হয় এবং জীবননির্বাহের উদ্দেশ্যে ফসল উৎপাদন করা হয়। অন্যদিকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে খামারে চাষাবাদ করা হয় তা বাণিজ্যিক খামার। এ ধরনের খামারের আয়তন বৃহৎ হয় । উদ্দীপকে রাকিব ও তুহিন একই গ্রামের কৃষক। রাকিবের ছোট আয়তনের জমিতে চাষাবাদ করেন। তার জমির উৎপাদিত ফসল দ্বারা তার পরিবার কোনোরকম জীবিকানির্বাহ করতে পারেন। অর্থাৎ তার খামার হলো জীবননির্বাহী খামার। অন্যদিকে, তুহিন তার জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অধিক ফসল উৎপাদন করে অধিক মুনাফা অর্জন করেন। অর্থাৎ তুহিনের খামারটি বাণিজ্যিক খামার। উভয় খামারের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে। জীবননির্বাহী খামার মূলত পারিবারিকভাবে পরিচালিত হয়। অপরদিকে, বাণিজ্যিক খামারের পরিচালনা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থেকে পরিচালিত হয়। জীবননির্বাহী খামারে সনাতন পদ্ধতিতে উৎপাদনকার্য পরিচালিত হয়। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারে আধুনিক কলাকৌশল ব্যবহৃত হয়। তাছাড়া জীবননির্বাহী খামার আয়তনে ক্ষুদ্র হয়। কিন্তু বাণিজ্যিক খামার আয়তনে বৃহৎ হয়। এছাড়া জীবননির্বাহী খামারে কম উৎপাদন, কম উদ্বৃত্ত এবং কম মুনাফা সৃষ্টি হয়। অন্যদিকে, বাণিজ্যিক খামারে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। অতএব বলা যায়, উদ্দীপকের রাকিব ও তুহিনের খামারের মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে ।

HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রাকিব ও তুহিনের খামারের মধ্যে তুলানামূলক পার্থক্য…

উদ্দীপক

রাকিব ও তুহিন একই গ্রামের দুইজন কৃষক। রাকিবের ছোট আয়তনের জমিতে যে ফসল উৎপাদন হয় তা দ্বারা তার পরিবার কোনোরকমে জীবিকানির্বাহ করতে পারে। অন্যদিকে তুহিন তার বৃহৎ আয়তনের জমিতে চাষাবাদের আধুনিক পদ্ধতি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে।

Sylhet · 2022

উত্তর

ফসল, বনায়ন, পশুপাখি, মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলা হয় ।

উত্তর

কৃষি খামার ও কৃষিজোত এক নয় । কোনো একজন কৃষকের অধীনে চাষযোগ্য জমির মোট পরিমাণকে কৃষিজোত বলে। আর কৃষিজোতের যে অংশে কৃষিকাজ পরিচালনা বা ফসল ফলানো হয় তাই কৃষি খামার। খামার মূলত ভূমি ব্যবস্থাপনাকে নির্দেশ করে । তাই যেখানে উৎপাদন কাজ, পরিচালিত হয় তা খামার। কিন্তু কৃষিজোত উৎপাদনের সাথে সম্পর্কিত নয়। উৎপাদনযোগ্য হলেই তা কৃষিজোত। তাই বলা যায়, কৃষি খামার ও কৃষিজোত দুটি ভিন্ন ধারণা।

উত্তর

রাকিবের খামারটি একটি জীবননির্বাহী খামার। জীবননির্বাহের জন্য কৃষক যে ভূখণ্ডে ফসল চাষাবাদ বা উৎপাদন করেন তা জীবননির্বাহী খামার। এ ধরনের খামারের আয়তন তুলনামূলক ক্ষুদ্র। সাধারণত এসব খামারে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয়। এ ধরনের খামারের ব্যবস্থাপনা অসংগঠিত ও অদক্ষ হয় বলে উদ্বৃত্ত কম সৃষ্টি হয় । উদ্দীপকের রাকিবের ছোট আয়তনের জমিতে উৎপাদিত ফসল দ্বারা তার পরিবার কোনোরকম জীবিকানির্বাহ করতে পারে। অর্থাৎ রাকিবের খামারের উদ্দেশ্য হলো উৎপাদিত পণ্য দ্বারা জীবননির্বাহী করা। তার খামারের আয়তন ক্ষুদ্রাকৃতির। এসব বৈশিষ্ট্য জীবননির্বাহী খামারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই রাকিবের খামারটি জীবননির্বাহী খামার। এ ধরনের খামারের অন্যতম অসুবিধা হলো ব্যবস্থাপনা অংসগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ । তাই উৎপাদন ও উদ্বৃত্ত সৃষ্টি কম হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাকিবের খামার হলো জীবননির্বাহী খামার এবং তুহিনের খামার হলো বাণিজ্যিক খামার। যে জমি জীবননির্বাহের উদ্দেশ্যে চাষাবাদ করা হয় তাকে জীবননির্বাহী খামার বলে। এ ধরনের খামার সাধারণত ছোট হয় এবং জীবননির্বাহের উদ্দেশ্যে ফসল উৎপাদন করা হয়। অন্যদিকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে খামারে চাষাবাদ করা হয় তা বাণিজ্যিক খামার। এ ধরনের খামারের আয়তন বৃহৎ হয় । উদ্দীপকে রাকিব ও তুহিন একই গ্রামের কৃষক। রাকিবের ছোট আয়তনের জমিতে চাষাবাদ করেন। তার জমির উৎপাদিত ফসল দ্বারা তার পরিবার কোনোরকম জীবিকানির্বাহ করতে পারেন। অর্থাৎ তার খামার হলো জীবননির্বাহী খামার। অন্যদিকে, তুহিন তার জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অধিক ফসল উৎপাদন করে অধিক মুনাফা অর্জন করেন। অর্থাৎ তুহিনের খামারটি বাণিজ্যিক খামার। উভয় খামারের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে। জীবননির্বাহী খামার মূলত পারিবারিকভাবে পরিচালিত হয়। অপরদিকে, বাণিজ্যিক খামারের পরিচালনা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থেকে পরিচালিত হয়। জীবননির্বাহী খামারে সনাতন পদ্ধতিতে উৎপাদনকার্য পরিচালিত হয়। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারে আধুনিক কলাকৌশল ব্যবহৃত হয়। তাছাড়া জীবননির্বাহী খামার আয়তনে ক্ষুদ্র হয়। কিন্তু বাণিজ্যিক খামার আয়তনে বৃহৎ হয়। এছাড়া জীবননির্বাহী খামারে কম উৎপাদন, কম উদ্বৃত্ত এবং কম মুনাফা সৃষ্টি হয়। অন্যদিকে, বাণিজ্যিক খামারে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। অতএব বলা যায়, উদ্দীপকের রাকিব ও তুহিনের খামারের মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে ।
HSCEconomics 2nd PaperChapter 2 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।
ক
হাইটেক শিল্প কী?
খ
সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।

সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হাইটেক শিল্প কী?

হাইটেক শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশের কৃষির দুটি উপখাতের GDP-এর খাতওয়ারি প্রবৃদ্ধির হার নিচে দেওয়া হলো- question image
ক
কৃষি বিপণন কী?
খ
চিংড়িকে White Gold বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহয্যে দেখাও।
ঘ
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চিংড়িকে White Gold বলা হয় কেন?

চিংড়িকে White Gold বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কৃষি বিপণন কী?

কৃষি বিপণন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের কৃষি অনেকটাই প্রকৃতিনির্ভর। তবে প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, পানির স্তরের নিম্নমুখিতা, নদী-নালায় নাব্যতার অভাব ইত্যাদি কারণে এদেশের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে জলবায়ু উপযোগী প্রযুক্তি উদ্ভাবন, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প, বনায়ন প্রকল্পের ন্যায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

Barisal · 2017

ক
শস্য বহুমুখীকরণ কাকে বলে?
খ
কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
ঘ
পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলো কি যথেষ্ট? মতামতসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?

কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শস্য বহুমুখীকরণ কাকে বলে?

শস্য বহুমুখীকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।হাইটেক শিল্প কী?উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক বর্ণনা দাও।উদ্দীপকে উল্লিখিত বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহয্যে দেখাও।চিংড়িকে White Gold বলা হয় কেন?কৃষি বিপণন কী?পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলোউদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?শস্য বহুমুখীকরণ কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।