শেয়ারFacebookWhatsApp

রহিম মিয়ার সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর?

উত্তর: অভিযোজনের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির সমাধান করা যাবে। অভিযোজন বলতে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলাকে বোঝায়। অর্থাৎ যেসব পদক্ষেপ গ্রহণের কারণে পরিবেশ পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব কাটিয়ে ওঠা সহজ হয় তাই অভিযোজন। যেমন- সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূল বরাবর বাঁধ নির্মাণ করা। আবার, বন্যা বা খরা সহ্য করতে পারে এমন ধরনের ধান চাষ করা। উদ্দীপকে রহিম মিয়া আগে তার জমিতে উৎপন্ন ফসল দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত অংশ বাজারে বিক্রি করতো। কিন্তু বর্তমানে অপরিকল্পিত শিল্পকারখানা, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ফলে পূর্বের চেয়ে অনেক কম ফসল পান। আবার, খরা, জলোচ্ছ্বাসের কারণেও তার উৎপাদন ব্যাহত হচ্ছে। কাজেই এসব সমস্যা সমাধানে অভিযোজন পদ্ধতি গ্রহণ করা জরুরি। অভিযোজনের পদ্ধতি হিসেবে খরাপ্রবণ ও লবণাক্ততাপ্রবণ অঞ্চলের জন্য আলাদা জাতের ফসলের বীজ উদ্ভাবন করতে হবে। পানির স্তর যাতে নিচে নেমে না যায় এ জন্য সেচ ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। আবার পরিবেশ বান্ধব শিল্পকারখানা গড়ে তুলতে হবে। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা কমানোর জন্য বিশ্বের উন্নত দেশগুলোকে কপ-১৬ এর সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। এভাবে পরিবেশ দূষণ রোধ করে উৎপাদন বাড়ানো যাবে।

HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

রহিম মিয়ার সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে…

উদ্দীপক

রহিম মিয়া চরাঞ্চলের একজন কৃষক। পূর্বে তার জমি থেকে প্রাপ্ত ফসল থেকে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারত। কিন্তু বর্তমানে অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপন ও অন্যান্য কারণে কার্বন ডাইঅক্সাইড সি.এফ.সি ও মিথেন গ্যাসের নিঃসরণ অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, খরা, জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে রহিম মিয়ার ফসলের উৎপাদন পূর্বের তুলনায় অনেক কম হচ্ছে।

Sylhet · 2021

উত্তর

কৃষি কাজ পরিচালনার জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে, তাকে কৃষি ঋণ বলে।

উত্তর

কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণ কম পাওয়ার কারণ আনুষ্ঠানিকতা ও সময় সাপেক্ষতা। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো প্রয়োজনের তুলনায় অল্প ও শহর ভিত্তিক। আবার, গ্রামের সহজ সরল কৃষকেরা প্রাতিষ্ঠানিক ঋণের আনুষ্ঠানিকতাকে ভয় পায়। তাছাড়া এ উৎসের ঋণদান পদ্ধতি জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। যা কৃষকের প্রয়োজনে দ্রুত ঋণ পেতে বাধা হয়ে দাঁড়ায়। এসব কারণে কৃষকেরা প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ কম পায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ পরিবেশ দূষণ। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তবে এখানে উৎপাদন আশানুরূপ নয়। কারণ এখানকার কৃষি পরিবেশ দূষণের শিকার। এখানে দ্রুত ও অপরিকল্পিত শিল্পায়নের ফলে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড স্বাভাবিক তাপমাত্রা বাড়াচ্ছে। ভূগর্ভস্থ পানি বেশি তোলার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এখানে অনাবৃষ্টির কারণে খরা সৃষ্টি হচ্ছে, যা কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। উদ্দীপকের রহিম মিয়া একজন কৃষক। পূর্বে তার উৎপাদিত ফসল দ্বারা পরিবারের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ বাজারে বিক্রি করতে পারতেন। কিন্তু বর্তমানে অপরিকল্পিত শিল্প কারখানা স্থাপন ও অন্যান্য কারণে সিএফসি, কার্বন ডাই-অক্সাইড ও মিথেন গ্যাসের নিঃসরণ বাড়ছে। আবার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, খরা ও জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে। ফলে তার উৎপাদন পূর্বের তুলনায় অনেক কম হচ্ছে। যা ওপরে বর্ণিত পরিবেশ দূষণের সাথে সংগতিপূর্ণ।

উত্তর

অভিযোজনের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির সমাধান করা যাবে। অভিযোজন বলতে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলাকে বোঝায়। অর্থাৎ যেসব পদক্ষেপ গ্রহণের কারণে পরিবেশ পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব কাটিয়ে ওঠা সহজ হয় তাই অভিযোজন। যেমন- সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূল বরাবর বাঁধ নির্মাণ করা। আবার, বন্যা বা খরা সহ্য করতে পারে এমন ধরনের ধান চাষ করা। উদ্দীপকে রহিম মিয়া আগে তার জমিতে উৎপন্ন ফসল দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত অংশ বাজারে বিক্রি করতো। কিন্তু বর্তমানে অপরিকল্পিত শিল্পকারখানা, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ফলে পূর্বের চেয়ে অনেক কম ফসল পান। আবার, খরা, জলোচ্ছ্বাসের কারণেও তার উৎপাদন ব্যাহত হচ্ছে। কাজেই এসব সমস্যা সমাধানে অভিযোজন পদ্ধতি গ্রহণ করা জরুরি। অভিযোজনের পদ্ধতি হিসেবে খরাপ্রবণ ও লবণাক্ততাপ্রবণ অঞ্চলের জন্য আলাদা জাতের ফসলের বীজ উদ্ভাবন করতে হবে। পানির স্তর যাতে নিচে নেমে না যায় এ জন্য সেচ ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। আবার পরিবেশ বান্ধব শিল্পকারখানা গড়ে তুলতে হবে। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা কমানোর জন্য বিশ্বের উন্নত দেশগুলোকে কপ-১৬ এর সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। এভাবে পরিবেশ দূষণ রোধ করে উৎপাদন বাড়ানো যাবে।
HSCEconomics 2nd PaperChapter 2 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।
ক
হাইটেক শিল্প কী?
খ
সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।

সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হাইটেক শিল্প কী?

হাইটেক শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশের কৃষির দুটি উপখাতের GDP-এর খাতওয়ারি প্রবৃদ্ধির হার নিচে দেওয়া হলো- question image
ক
কৃষি বিপণন কী?
খ
চিংড়িকে White Gold বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহয্যে দেখাও।
ঘ
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চিংড়িকে White Gold বলা হয় কেন?

চিংড়িকে White Gold বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কৃষি বিপণন কী?

কৃষি বিপণন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের কৃষি অনেকটাই প্রকৃতিনির্ভর। তবে প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, পানির স্তরের নিম্নমুখিতা, নদী-নালায় নাব্যতার অভাব ইত্যাদি কারণে এদেশের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে জলবায়ু উপযোগী প্রযুক্তি উদ্ভাবন, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প, বনায়ন প্রকল্পের ন্যায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

Barisal · 2017

ক
শস্য বহুমুখীকরণ কাকে বলে?
খ
কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
ঘ
পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলো কি যথেষ্ট? মতামতসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?

কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শস্য বহুমুখীকরণ কাকে বলে?

শস্য বহুমুখীকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।হাইটেক শিল্প কী?উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক বর্ণনা দাও।উদ্দীপকে উল্লিখিত বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহয্যে দেখাও।চিংড়িকে White Gold বলা হয় কেন?কৃষি বিপণন কী?পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলোউদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?শস্য বহুমুখীকরণ কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।