শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কৃষি ঋণের কোন উৎসের কথা বলা হয়েছে - ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে কৃষিঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসের কথা বলা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- ঋণদানের যে সমস্ত উৎস সরকারি বিধি ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হয়, সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। বাংলাদেশে কৃষিঋণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো আত্মীয়- স্বজন ও বন্ধুবান্ধব। আমাদের দেশের কৃষকরা প্রয়োজনে আত্মীয়- স্বজন ও বন্ধুবান্ধবের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে। এ ঋণের জন্য সাধারণত কোনো সুদ দিতে হয় না। বাংলাদেশে কৃষিঋণের ক্ষেত্রে গ্রাম্য মহাজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মহাজনরা জমি, অলংকার ও অন্যান্য অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে কৃষকদের ঋণ দিয়ে থাকে। এজন্য কৃষকদের অত্যধিক উচ্চহারে সুদ দিতে হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে এক শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার রয়েছে। তারা কৃষকদের ঋণদানের জন্য সবসময় কিছু নগদ অর্থ হাতে জমা রাখে এবং সাধারণত ফসল বপনের পূর্বে কৃষকদের ঋণ দিয়ে থাকে। উৎপাদিত শস্য কম দামে ক্রয়ের জন্যই মূলত এ ঋণ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের গ্রামাঞ্চলে কিছু কিছু ভুঁইফোঁড় বিত্তশালী ব্যক্তি সম্পত্তি, অলংকার ইত্যাদি বন্ধক রেখে কৃষকদের ঋণদান করে। এজন্য কৃষকদের নিকট হতে চড়া হারে সুদ আদায় করা হয়। উদ্দীপকে রহিম মিয়া আবাদ মৌসুমে গ্রাম্য মহাজনের কাছ থেকে চড়াসুদে ঋণ গ্রহণ করেছেন। যা কৃষিঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসকে নির্দেশ করে।

HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

উদ্দীপকে কৃষি ঋণের কোন উৎসের কথা বলা হয়েছে - ব্যাখ্যা কর।

উদ্দীপক

রহিম মিয়া একজন প্রান্তিক কৃষক। তিনি কৃষি ঋণ গ্রহণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি ব্যাংকে যান। কিন্তু ঋণ গ্রহণের জটিল প্রক্রিয়া হওয়ায় তিনি ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে তিনি গ্রাম্য মহাজনের কাছে চড়া সুদে ঋণ গ্রহণ করে উন্নত বীজ, সার ও কীটনাশক, পাওয়ার টিলার প্রভৃতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন।

Chittagong · 2023

উত্তর

যে খামারের এক অংশে ফসল চাষাবাদ অন্য অংশে পশু পালন করা হয় তাই মিশ্র খামার।

উত্তর

দীর্ঘমেয়াদি কৃষিঋণকে কৃষি উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। তাই কৃষির জন্য ঋণ গ্রহণ অত্যাবশ্যক। কৃষি জমির স্থায়ী উন্নয়ন নলকূপ বসান, ট্রাক্টর ক্রয, ভারি যন্ত্রপাতি ক্রয়, পুরনো ঋণ পরিশোধে দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজন হয় । কৃষি জমির উৎপাদন বাড়াতে চাইলে প্রথমে কৃষি জমির স্থায়ী উন্নয়ন আবশ্যক। কারণ কৃষি জমি যদি উন্নত চাষাবাদের উপযোগী না হয় তা হয় তবে ফসল উৎপাদন কখনো কাঙ্ক্ষিত হবে না। এক্ষেত্রে এসব সমস্যা সমাধানের জন্য কৃষককে দীর্ঘমেয়াদি বা বৃহৎ উৎস হতে ঋণ গ্রহণ করতে হয়।

উত্তর

উদ্দীপকে কৃষিঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসের কথা বলা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- ঋণদানের যে সমস্ত উৎস সরকারি বিধি ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হয়, সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। বাংলাদেশে কৃষিঋণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো আত্মীয়- স্বজন ও বন্ধুবান্ধব। আমাদের দেশের কৃষকরা প্রয়োজনে আত্মীয়- স্বজন ও বন্ধুবান্ধবের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে। এ ঋণের জন্য সাধারণত কোনো সুদ দিতে হয় না। বাংলাদেশে কৃষিঋণের ক্ষেত্রে গ্রাম্য মহাজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মহাজনরা জমি, অলংকার ও অন্যান্য অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে কৃষকদের ঋণ দিয়ে থাকে। এজন্য কৃষকদের অত্যধিক উচ্চহারে সুদ দিতে হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে এক শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার রয়েছে। তারা কৃষকদের ঋণদানের জন্য সবসময় কিছু নগদ অর্থ হাতে জমা রাখে এবং সাধারণত ফসল বপনের পূর্বে কৃষকদের ঋণ দিয়ে থাকে। উৎপাদিত শস্য কম দামে ক্রয়ের জন্যই মূলত এ ঋণ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের গ্রামাঞ্চলে কিছু কিছু ভুঁইফোঁড় বিত্তশালী ব্যক্তি সম্পত্তি, অলংকার ইত্যাদি বন্ধক রেখে কৃষকদের ঋণদান করে। এজন্য কৃষকদের নিকট হতে চড়া হারে সুদ আদায় করা হয়। উদ্দীপকে রহিম মিয়া আবাদ মৌসুমে গ্রাম্য মহাজনের কাছ থেকে চড়াসুদে ঋণ গ্রহণ করেছেন। যা কৃষিঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রহিম মিয়ার ঋণের দুটি উৎস। তথা প্রাতিষ্ঠানিক ঋণ ও অপ্রাতিষ্ঠানিক ঋণ। এ উৎসসমূহের সুবিধা একই নয়। ঋণের উৎসের মধ্যে প্রাতিষ্ঠানিক ঋণ উৎসের ঋণ অধিক ভালো। ঋণদানের যে সমস্ত উৎস সরকারি বিধি ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হয়, সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। এ ধরনের ঋণ গ্রাম্য মহাজন, ব্যবসায়ী, দোকানদার, ফড়িয়া ও ব্যাপারী, গ্রাম্য বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে কৃষকদের অতি উচ্চহারে সুদ দিতে হয়, যা পরিশোধ করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এদের প্রধান লক্ষ্যই থাকে মুনাফা অর্জন। অন্যদিকে, যেসব উৎস সরকারি ঋণদানের বিধি ও নিয়মের অন্তর্ভুক্ত সেসব উৎসকে প্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠান হতে এই ঋণ দেওয়া হয়। এসব কৃষিঋণের মূল লক্ষ্যই কৃষির উন্নয়ন করা। এখানে মুনাফা অর্জন গৌণ বিষয়। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের চেয়ে অপ্রাতিষ্ঠানিক উৎসের ঋণ বেশি সহজলভ্য। প্রাতিষ্ঠানিক ঋণের সবচেয়ে বড় সুবিধা হলো- এর জন্য বেশি জামানতের প্রয়োজন পড়ে না। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ঋণের মধ্যে প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বেশি।
HSCEconomics 2nd PaperChapter 2 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।
ক
হাইটেক শিল্প কী?
খ
সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।

সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হাইটেক শিল্প কী?

হাইটেক শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশের কৃষির দুটি উপখাতের GDP-এর খাতওয়ারি প্রবৃদ্ধির হার নিচে দেওয়া হলো- question image
ক
কৃষি বিপণন কী?
খ
চিংড়িকে White Gold বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহয্যে দেখাও।
ঘ
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চিংড়িকে White Gold বলা হয় কেন?

চিংড়িকে White Gold বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কৃষি বিপণন কী?

কৃষি বিপণন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের কৃষি অনেকটাই প্রকৃতিনির্ভর। তবে প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, পানির স্তরের নিম্নমুখিতা, নদী-নালায় নাব্যতার অভাব ইত্যাদি কারণে এদেশের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে জলবায়ু উপযোগী প্রযুক্তি উদ্ভাবন, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প, বনায়ন প্রকল্পের ন্যায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

Barisal · 2017

ক
শস্য বহুমুখীকরণ কাকে বলে?
খ
কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
ঘ
পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলো কি যথেষ্ট? মতামতসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?

কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শস্য বহুমুখীকরণ কাকে বলে?

শস্য বহুমুখীকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই? ব্যাখ্যা কর।হাইটেক শিল্প কী?উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক বর্ণনা দাও।উদ্দীপকে উল্লিখিত বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহয্যে দেখাও।চিংড়িকে White Gold বলা হয় কেন?কৃষি বিপণন কী?পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলোউদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?শস্য বহুমুখীকরণ কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।