কৃষির যে পরিবর্তনের ধারা উদ্দীপকে ফুটে উঠেছে দেশের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে তথ্যচিত্রে কৃষির যে পরিবর্তনের ধারা লক্ষ্য করা যায়,তা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।উক্তিটি যথার্থ – বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে কৃষি উপখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পূর্বে কৃষি ও কৃষিজাত পণ্য হতে যে পরিমাণ অর্থ অর্জিত হতো, বর্তমানে তার চেয়ে অধিক পরিমাণ অর্থ অর্জন করা সম্ভব হচ্ছে ।কারণ কৃষি এবং কৃষিজাত পণ্য বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তথ্যচিত্রে লক্ষ্য করলে দেখা যায় ২০১৪-১৫ অর্থবছরে কৃষি উপখাত জিডিপিতে যে পরিমাণ অবদান রেখেছে ২০১৮-১৯ অর্থবছরে তার চেয়ে অধিক পরিমাণ অবদান রেখেছে। আর এ অবদানের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হলো কৃষি উপখাতে উৎপাদন বৃদ্ধি। আর উন্নত প্রযুক্তি এবং সহজে রপ্তানিমুখী প্রক্রিয়ার ফলে কৃষি উপখাতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষিজাত পণ্য বিদেশের বাজারে রপ্তানি করার প্রয়াস ঘটেছে এবং কৃষিজাত পণ্য রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা দেশের জিডিপি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং দেখা যায়, কৃষির এই পরিবর্তনের ধারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
কৃষির যে পরিবর্তনের ধারা উদ্দীপকে ফুটে উঠেছে দেশের অর্থনৈতিক উন্নয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে লক্ষ করলে দেখা যায়, বাংলাদেশের কৃষিউপখাতের পণ্য হিসেবে ২০১৪-১৫ অর্থবছরে শস্য ও শাকসবজিতে জিডিপিতে অবদান ১.৮৩ % এবং ২০১৮-১৯ অর্থ বছরে ১.৭৫ %। আবার প্রাণিসম্পদে ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে অবদান ৩.০৮% এবং ২০১৮-১৯ অর্থবছরে ৩.৪৭%। ২০১৪-১৫ অর্থবছরে বনজসম্পদে জিডিপিতে অবদান ৫.০৮% এবং ২০১৮-১৯ অর্থবছরে ৫.৫৮%। ২০১৪-১৫ অর্থবছরে মৎস্য সম্পদের জিডিপিতে অবদান ৬.৩৬% এবং ২০১৮-১৯ অর্থবছরে ৬.২৯%।
সুতরাং দেখা যায়, বাংলাদেশের জিডিপিতে কৃষি উপখাতের গুরুত্ব অপরিসীম।উত্তর
