কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে- ব্যাখ্যা কর।
উত্তর: কৃষি জাতীয় উন্নয়নে বিরাট সহায়তা করে থাকে। কৃষি বাংলাদেশের আদিম পেশা। প্রাচীনকাল থেকে এর মাধ্যমে আমাদের দেশের লোকেরা তাদের জীবন নির্বাহ করে আসছে। বাংলাদেশের উন্নয়নের অন্যতম মূল চালিকাশক্তি হলো কৃষি। দরিদ্র বিমোচনে, জীবন যাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদির সাথে কৃষিখাতের যোগসূত্র রয়েছে, অনেক কৃষিপণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। কৃষির মাধ্যমে আমদানি বিকল্প পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। তাই বলা যায়, কৃষি জাতীয় উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে।
HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে- ব্যাখ্যা কর।
উত্তর
