'কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে'- ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির ভিত্তি হলো কৃষি। কৃষি জাতীয় উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে। বাংলাদেশের মোট শ্রমশক্তির ৪৫.১% লোক কৃষি কাজে নিয়োজিত। ২০১৫-১৬ অর্থবছরে GDPতে এ খাতের অবদান ছিল ১৫.৩৩%। তাছাড়া, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কৃষি হতে আসে। আবার, বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে বিভিন্ন কৃষি সামগ্রী (মাছ, মাংস, পশুর চামড়া ইত্যাদি) রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, যা একটি দেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে।
HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
'কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে'- ব্যাখ্যা করো।
উত্তর
