খাজনা দামকে প্রভাবিত করে কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: খাজনার আধুনিক মতবাদ অনুযায়ী খাজনা দামকে প্রভাবিত করে কি না তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার ওপর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বলা যায় যে, জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই এবং এর ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং জমির আয়ের সম্পূর্ণটাই খাজনা এবং তা ফসলের দামকে প্রভাবিত করে না। কিন্তু জমির নির্দিষ্ট ব্যবহারের বেলায়, ব্যবহারের দামটি অবশ্যই উৎপাদন ব্যয়ের অংশে পরিণত হয় এবং দামের অন্তর্ভুক্ত থাকে। কোনো এক উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্যকোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয় এবং তা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামকে প্রভাবিত করে।
HSC Economics 1st Paper Chapter 8 : খাজনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 8 : খাজনা · সৃজনশীল
খাজনা দামকে প্রভাবিত করে কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর


