যদি জোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তবে কি খাজনার পরিমাণের কোনো পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।
উত্তর: যদি জোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তবে খাজনার পরিমাণের আমূল পরিবর্তন হবে। অর্থাৎ যদি জোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, তবে জমির জোগান অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক হবে। এক্ষেত্রে খাজনার পরিমাণ শূন্য হবে। রিকার্ডোর খাজনা তত্ত্ব অনুযায়ী, প্রান্তিক জমির কোনো খাজনা থাকে না। যখন জোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তখন চাহিদা বাড়লেও দাম বা আয় বৃদ্ধি পায় না। ফলে কোনো অতিরিক্ত উদ্বৃত্ত বা 'অর্থনৈতিক খাজনা সৃষ্টি হয় না। তাই খাজনার পরিমাণ শূন্য হয়। বিষয়টি নিচে চিত্রে উপস্থাপন করা হলো- [চিত্র] প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে ভূমির পরিমাণ এবং লম্ব অক্ষে খাজনার পরিমাণ নির্দেশ করা হয়েছে। DD [গণিত] হলো চাহিদা রেখা S০ হলো জোগান রেখা। এক্ষেত্রে জোগান রেখা অসীম বা পূর্ণ স্থিতিস্থাপক হওয়ায় জমির আয়ের সম্পূর্ণটাই জোগান দাম হয়েছে এবং যার কোনো উদ্বৃত্ত নাই। তাই এক্ষেত্রে খাজনার সৃষ্টি হয় না। এখানে, চাহিদার পরিমাণ বাড়লেও আয় বা দাম স্থির (P০) রয়েছে। তাই খাজনার পরিমাণ শূন্য হয়েছে। সুতরাং বলা যায়, জোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হলে খাজনার পরিমাণ শূন্য হবে।
HSC Economics 1st Paper Chapter 8 : খাজনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 8 : খাজনা · সৃজনশীল
যদি জোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তবে কি খাজনার পরিমাণের কোনো…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
প্রদত্ত রেখাচিত্রে ভূমি অক্ষে ভূমির পরিমাণ এবং লম্ব অক্ষে খাজনা নির্দেশিত। চিত্রে উল্লম্ব সরলরেখা ভূমির জোগান রেখা, যা ভূমির সম্পূর্ণ অস্থিতিস্পাপক জোগান নির্দেশ করে। অর্থাৎ সমগ্র সমাজের মোট ব্যবহৃত জমি বিবেচনায় নেওয়া হলে তার কোনো ন্যূনতম জোগান দাম থাকে না- জমির দাম বা চাহিদা যাই হোক না কেন এবং এ জমির স্থানান্তর আয়ও শূন্য।
রেখাচিত্রে মোট জমির চাহিদা রেখা এবং জোগান রেখা । চাহিদা রেখা জোগান রেখা কে E বিন্দুতে ছেদ করেছে'। এক্ষেত্রে ভারসাম্য ভূমির পরিমাণ 5 একক এবং খাজনার পরিমাণ 10 একক। অতএব অর্থনৈতিক খাজনা হয় একক। সমগ্র সমাজের প্রেক্ষিতে মোট জমি চাষ করা হলে যেটুকু আয়ই হোক না কেন সেটাই হবে এর খাজনা।উত্তর
প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে ভূমির পরিমাণ এবং লম্ব অক্ষে খাজনার পরিমাণ নির্দেশ করা হয়েছে। হলো চাহিদা রেখা S০ হলো জোগান রেখা। এক্ষেত্রে জোগান রেখা অসীম বা পূর্ণ স্থিতিস্থাপক হওয়ায় জমির আয়ের সম্পূর্ণটাই জোগান দাম হয়েছে এবং যার কোনো উদ্বৃত্ত নাই। তাই এক্ষেত্রে খাজনার সৃষ্টি হয় না। এখানে, চাহিদার পরিমাণ বাড়লেও আয় বা দাম স্থির (P০) রয়েছে। তাই খাজনার পরিমাণ শূন্য হয়েছে।
সুতরাং বলা যায়, জোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হলে খাজনার পরিমাণ শূন্য হবে।

