অনুপার্জিত আয় কীভাবে উদ্ভব হয়?
উত্তর: জমির চাহিদা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অনুপার্জিত আয়ের উদ্ভব হয়। কোনো এলাকায় শহর প্রসারিত হলে বা নতুন শহর-বন্দর গড়ে উঠলে কিংবা শিল্পকারখানা স্থাপিত হলে সে এলাকার জমির দাম বেড়ে যায়।আবার, স্থানীয় কিংবা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন পরিকল্পনাধীনে যদি কোনো এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অফিস আদালত ইত্যাদি গড়ে উঠে তবে সে এলাকার জমির গুরুত্ব অনেক গুণ বেড়ে যায়। এতে কোনো অর্থ ব্যয় বা পরিশ্রম ছাড়া জমির মালিকের আয় বাড়ে। এভাবে অনুপার্জিত আয়ের উদ্ভব হয়।
HSC Economics 1st Paper Chapter 8 : খাজনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 8 : খাজনা · সৃজনশীল
অনুপার্জিত আয় কীভাবে উদ্ভব হয়?
উত্তর


