স্থায়িত্ব, ঝুঁকি বহন, মালিক-শ্রমিক সম্পর্ক ও শেয়ার হস্তান্তরের দিক থেকে উদ্দীপকে উল্লিখিত উদ্যোগ দুটির মধ্যে তুলনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম উদ্যোক্তা হলো সমবায় প্রতিষ্ঠান ও পরবর্তী উদ্যোক্তা হলো যৌথ মূলধনী কারবার। স্থায়িত্ব, ঝুঁকি বহন, মালিক শ্রমিক সম্পক ও শেয়ার হস্তান্তরের দিক থেকে উদ্দীপকে উল্লিখিত উদ্যোগ দুটির তুলনা নিচে করা হলো- ১. স্থায়িত্বের দিক থেকে দেখা যায়, গরিব ও মধ্যবিত্তরা সমবায় কারবার গঠন করে। তাই মূলধনের স্বল্পতার কারণে তারা বৃহদায়তন শিল্প গঠন করতে পারে না। অন্যদিকে যৌথ মূলধনী কারবারে পুরাতন অংশীদারগণ শেয়ার বিক্রয়ের মাধ্যমে যেমন কারবার ত্যাগ করতে পারে, তেমনি নতুন অংশীদারগণ, কারবারে যোগদান করতে পারে। ২. ঝুঁকি বহনের দিক থেকে, যৌথ মূলধনী কারবারে বহুসংখ্যক অংশীদার ঝুঁকি বহন করে। ফলে প্রত্যেক অংশীদারের ঝুঁকি কম হয়। অন্যদিকে, সমবায় কারবারে তারা ৭ জন বন্ধু মিলেই ঝুঁকি বহন করে ফলে ঝুঁকির পরিমাণ অনেক বেশি হয়। ৩. মালিক-শ্রমিকের সম্পর্কের দিক থেকে, যৌথ মূলধনী কারবারে মালিক শ্রমিকের সম্পর্ক সবসময় ভালো থাকে না, কিন্তু সমবায় কারবারে ছোটবড় ভেদাভেদ না থাকায় তাদের সবার মধ্যে ভালো সম্পর্ক বিরাজ করে। ৪. শেয়ার হস্তান্তরের দিক থেকে, যৌথ মূলধনী কারবারে শেয়ার, হস্তান্তরযোগ্য। বিনিয়োগকারী ইচ্ছা করলে তার শেয়ার বিক্রি করে টাকা ফেরত নিতে পারে অথবা নতুন অংশে শেয়ার ক্রয় করতে পারে। অন্যদিকে, সমবায় প্রতিষ্ঠানে নিজের ইচ্ছামতো শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারে না। পরিশেষে বলা যায়, সমবায় প্রতিষ্ঠানে ও যৌথ মূলধনী কারবারে উল্লিখিত পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Economics 1st Paper Chapter 7 : সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 7 : সংগঠন · সৃজনশীল
স্থায়িত্ব, ঝুঁকি বহন, মালিক-শ্রমিক সম্পর্ক ও শেয়ার হস্তান্তরের দিক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
