HSCEconomics 1st Paperসৃজনশীল
উদ্দীপক
করিম সাহেব একটি প্লাস্টিক কারখানার মালিক। তিনি নিজেই। অত্যন্ত দক্ষতার সাথে উপকরণ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। তাঁর দক্ষতা ও ঝুঁকি গ্রহণের ক্ষমতা, একক বুদ্ধিমত্তা, নতুনত্ব প্রবর্তন, সৃষ্টিশীলতা ও দুরদর্শিতা, পরিকল্পনা গ্রহণ ও সুষ্ঠু বাজারজাতকরণের ফলে প্রতিষ্ঠানটি দিন দিন উন্নত হচ্ছে। তিনি একাই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সকল মুনাফা ভোগ করেন। সীমাহীন দায়িত্ব ও ঝুঁকির আধিক্য থাকলেও তার প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় থাকে।
[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা]
ক
যৌথ মূলধনী কারবার কী?
উত্তর
মুনাফা অর্জনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী যৌথভাবে মূলধন বিনিয়োগ করে সীমাবদ্ধ তার ভিত্তিতে যে কারবার গঠন করে, তাই যৌথ মূলধনী কারবার।
খ
"দারিদ্র্য বিমোচনে NGO সহায়ক ভূমিকা পালন করে"- ব্যাখ্যা কর।
উত্তর
দারিদ্র্য বিমোচনে NGO সহায়ক ভূমিকা পালন করে। NGO প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষকে বিনা জানামতে ক্ষুদ্র ঋণ প্রদান করে। হতদরিদ্র কৃষকদের কৃষিঋণ ও উপকরণ সুবিধা দেয়। এছাড়া কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের ওপর জার্নামতবিহীন ঋণ প্রদান করে। এছাড়া NGO বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঋণ প্রদান করে কর্মক্ষম হতে সাহায্য করে।
গ
করিম সাহেবের কার্যাবলি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর
উদ্দীপকের করিম সাহেব একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে করিম সাহেব নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। নিচে উদ্যোক্তা হিসেবে করিম সাহেবের কার্যাবলি ব্যাখ্যা করা হলো-
⦿ পরিকল্পনা গ্রহণ: উদ্যোক্তা বিভিন্ন উপাদানকে একত্রিত করে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে এবং চূড়ান্ত বাস্তবায়নের দায়িত্ব বহন করে।
⦿ ঝুঁকি গ্রহণ: উদ্যোক্তার সর্বপ্রধান কাজ হলো ঝুঁকি ও অনিশ্চয়তা বহন করা। প্রতিযোগিতামূলক বাজারে উদ্যোক্তাদের প্রতিযোগিতার জন্য ঝুঁকি বেশি হয়। প্রত্যেকেই ন্যূনতম ব্যয়ে দ্রব্য উৎপাদন করতে চেষ্টা করে। তাই উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণ করতে হয়।
⦿ নতুনত্ব প্রচলন: উৎপাদনের নতুন উদ্ভাবিত কৌশল সম্বন্ধে জ্ঞান রাখা উদ্যোক্তার অন্যতম কাজ। বর্তমান যুগে উৎপাদন কৌশল দ্বারা কীভাবে দ্রব্যের উৎপাদন ও গুণাগুণ বৃদ্ধি করা যায় উদোক্তাকে এ বিষয়ে কাজ করতে হয়।
⦿ বাজারজাত করা: কেবল উৎপাদনই নয়; বরং উৎপাদিত দ্রব্য বাজারজাত করাও উদ্যোক্তার অন্যতম কাজ। সুষ্ঠুভাবে দ্রব্যের জন্য ভোক্তার চাহিদা প্রবণতা পর্যবেক্ষণ, দ্রব্যের গুদামজাতকরণ, সংরক্ষণ ইত্যাদি কাজে লিপ্ত হতে হয়।
⦿ দক্ষতা: একজন উদ্যোক্তাকে অত্যন্ত দক্ষতার সাথে তার উৎপাদন কার্যাবলিসহ সব কাজ সম্পাদন করতে হয়। কারণ উদ্যোক্তার দক্ষতার ওপর তার ব্যবসায়ের মুনাফা নির্ভর করে।
⦿ দূরদর্শিতা ও সৃষ্টিশীলতা: উদ্যোক্তাকে ভবিষ্যৎ বাজারকে সামনে রেখে বর্তমানে দ্রব্য উৎপাদন করতে হয়। তাই তাকে দূরদর্শী ও সৃষ্টিশীল হতে হয়।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ধরন উল্লেখপূর্বক এর সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
উত্তর
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি একমালিকানা প্রতিষ্ঠান। কারণ, প্রতিষ্ঠানটির মালিক করিম নিজেই। নিচে একমালিকানা প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করা হলো-
সুবিধাসমূহ
১. একমালিকানা কারবারে একজন মাত্র মালিক থাকায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
২. এ কারবারে মালিক একজন, তাই প্রশাসনিক জটিলতা কম।
৩. 'একজন মাত্র ব্যক্তি পরিচালনা করে বলে তার পরিচালনার ক্ষেত্রে ব্যাপক দক্ষতা তৈরি হয়।
৪. একমালিকানা কারবারে অবচয় রোধ করা যায়।
৫. এ কারবারে উদ্যোক্তা নিজ ব্যবসায়ের উন্নতির জন্য উন্নত উৎপাদন পদ্ধতির ব্যবহার করা যায়।
৬. এ কারবারে বিনিয়োগের সুবিধা পাওয়া যায়।
অসুবিধাসমূহ
১. একমালিকানা কারবার সাধারণত বৃহৎ আকারের হতে পারে না।
২. এ প্রতিষ্ঠানে একজন মাত্র মালিক মূলধন সংগ্রহ করে বলে মূলধনের অভাব দেখা দেয়।
৩. একক মালিকানা কারবারে বাজার সীমিত থাকে।
৪. একক মালিকানা কারবারে মালিক একাই সর্বেসর্বা। এতে ব্যবসায়ের সুনাম নষ্ট হতে পারে।
৫. একমালিকানা কারবারে মালিক অতি মুনাফার আশায় শ্রমিক যোগান করে।
৬. একমালিকানা কারবারে মালিক একাই সিদ্ধান্ত গ্রহণ করে। তাতে ব্যবসায়ের ক্ষতির সম্ভাবনা থাকে।
সম্পূর্ণ প্রশ্ন দেখো
