উদ্দীপকটি কোন খাজনা তত্ত্ব ব্যাখ্যা করে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রটি খাজনা নির্ধারণের আধুনিক তত্ত্বের সাথে সম্পর্কিত। আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। যেমন- নদীতে চর জাগা, ভূমির আনুভূমিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি সম্ভব। তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। খাজনার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে জমির যোগান বাড়ানো বা কমানো যায় না। উদ্দীপকের চিত্রে খাজনার এ আধুনিক তত্ত্বটিরই প্রকাশ ঘটেছে। উদ্দীপকের চিত্রে [গণিত] জমির যোগান রেখাকে [গণিত] জমির চাহিদা রেখা E বিন্দুতে ছেদ করায় সেখানে জমির চাহিদা ও যোগান পরস্পর সমান হয়েছে। ফলে E বিন্দুতে খাজনা নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে নির্ধারিত খাজনার হার হলো OA একক। এবং অর্থনৈতিক খাজনার পরিমাণ হলো OAES. একক। তাই সার্বিক বিষয় পর্যালোচনা করে বলা যায়, উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্বের প্রকাশ ঘটেছে।
HSC Economics 1st Paper Chapter 8 : খাজনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 8 : খাজনা · সৃজনশীল
উদ্দীপকটি কোন খাজনা তত্ত্ব ব্যাখ্যা করে? বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে (OX) ভূমি অক্ষে ভূমির পরিমাণ এবং (OY) লম্ব অক্ষে খাজনা নির্দেশ করা হয়েছে। ভূমির প্রাথমিক চাহিদা রেখা ও ভূমির যোগান রেখা। ভূমির সামাজিক যোগান অস্থিতিস্থাপক, তাই এটা লম্ব অক্ষের সমান্তরাল।
ভূমির চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় ভারসাম্য অর্জিত হয়েছে। ফলে ভারসাম্য ভূমির পরিমাণ OS এবং খাজনার পরিমাণ SE বা OA। এখন যদি ভূমির চাহিদা বৃদ্ধি পায় তবে নতুন চাহিদা রেখা পূর্বের যোগান রেখাকে বিন্দুতে ছেদ করে। ফলে নতুন ভারসাম্য খাজনার পরিমাণ হবে বা । এখানে ভূমির চাহিদা বৃদ্ধির সাথে সাথে খাজনা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হলো ভূমির অপ্রতুলতা। এ তত্ত্বানুযায়ী খাজনাকে অপ্রাচুর্যজনিত খাজনা বলা হয়। তাই বলা যায়, রিকার্ডোর খাজনা তত্ত্বটি এবং উদ্দীপকের খাজনা তত্ত্বটি এক নয়।

