উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে নিচে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা হলো: একটি দেশের অর্থনীতিতে ভারসাম্য অবস্থায় সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হয়। অর্থাৎ যে জাতীয় আয়ে একটি দেশের সঞ্চয় ও বিনিয়োগ সমান হয় তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। উদ্দীপকে লক্ষ করা যায়, সঞ্চয় রেখা (S) ও বিনিয়োগ রেখা (1) পরস্পর E বিন্দুতে ছেদ করে। অর্থাৎ E বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ সমান হয়েছে। তাই দেশটি E বিন্দুতে ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে ভারসাম্য জাতীয়ড়ড় আয় হলো 400 একক। ভারসাম্য জাতীয় আয় 400 এককের কম হলে I > S হওয়ায় আয় বাড়ার প্রবণতা দেখা যায়। আবার, আয় 400 এককের চেয়ে বেশি হলে I <S হওয়ায় আয় কমার প্রবণতা দেখা দেয়। কেবল I = S (100 একক) হলে E বিন্দুতে জাতীয় আয় বৃদ্ধি কিংবা কমার প্রবণতা থাকে না। তাই নির্ণেয় ভারসাম্য জাতীয় আয় হলো 400 একক।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত উপরের চিত্রে লক্ষ করা যায়, প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় Y1 = 400 একক। এখন, বিনিয়োগ (50 একক) বাড়ানো হলে বিনিয়োগ রেখা উপরে স্থানান্তরিত হয়ে I2 হয়। যা সঞ্চয় (S) রেখাকে F বিন্দুতে ছেদ করে। অর্থাৎ F বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হয়। এক্ষেত্রে নতুন ভারসাম্য জাতীয় আয় দাঁড়ায় একক। যা প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় থেকে (500 - 400) বা 100 একক বেশি। তাই পরিশেষে বলা যায়, বিনিয়োগ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় বাড়বে।