HSCEconomics 1st Paperসৃজনশীল
উদ্দীপক
দেওয়া আছে, S-50+0.5Y এবং
I=100
যেখানে S = সঞ্চয়, Y জাতীয় আয়, I= বিনিয়োগ
Sylhet · 2017
ক
সামাজিক আয় কাকে বলে?
উত্তর
কোনো দেশের জনসাধারণ উৎপাদন কাজে অংশগ্রহণ করার ফলে একটি আর্থিক বছরে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে সামাজিক আয় বলে।
খ
র তুলনায় NNP অধিক গুরুত্বপূর্ণ কেন?
উত্তর
কোনো দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক চিত্র GNP থেকে পাওয়া যায় না; কারণ সারা বছর ধরে মূলধনী যন্ত্রপাতির ব্যবহারের ফলে যা ক্ষয় হয় তা GNP থেকে বাদ দেওয়া হয় না। কিন্তু GNP থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে NNP পাওয়া যায়। তাই NNP দেশের অর্থনীতির সঠিক চিত্র প্রকাশ করে। এ জন্যই GNP-এর তুলনায় NNP অধিক গুরুত্বপূর্ণ।
গ
উপরের সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো।
উত্তর
সঞ্চয় (১) ও বিনিয়োগ (1) এর সমতা অর্থাৎ S = I সূত্র দ্বারা যে কোনো সময়ে একটি দেশের ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায়। ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্রানুসারে-
S=I
বা,50+0.5Y = 100 [মান বসিয়ে]
বা, 0.5Y = 150
= 300টাকা
যেখানে হলো ভারসাম্য জাতীয় আয়।
ঘ
বিনিয়োগের পরিমাণ ২০০ টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ের কী ধরনের পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
উত্তর
কোনো অর্থনীতিতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পায়। বিনিয়োগ অধিক উৎপাদনে সহায়তা করে বলে এমনটি হয়। উদ্দীপকে দেখা যায় যে, বিনিয়োগের পরিমাণ 100 হওয়ায় ভারসাম্য জাতীয় আয় নির্ণীত হয়েছে 300 টাকা। এখন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 200 হলে নতুন ভারসাম্য জাতীয় আয় নিম্নোক্তভাবে নির্ধারণ করা যায়।
ভারসাম্য অবস্থায়, S = I
বা, 50+0.5Y = 200 [সূত্রে মান বসিয়ে]
বা, 0.5Y = 250
বা, = 500 টাকা
এখন পূর্বে ভারসাম্য জাতীয় আয় = 300 টাকা; নতুন ভারসাম্য জাতীয় আয় = 500 টাকা
অতত্রব, ভারসাম্য আয় বৃদ্ধির মাত্রা: - = (500-300) টাকা =200 টাকা সুতরাং বলা যায়, বিনিয়োগ 100 টাকা বাড়ায় ভারসাম্য জাতীয় আয় বাড়ে 200 টাকা। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় পরিবর্তনের ধরন ইতিবাচক।
সম্পূর্ণ প্রশ্ন দেখো



