'সঞ্চয় বিনিয়োগের ভিত্তি'- ব্যাখ্যা করো।
উত্তর: সঞ্চয়ের সাথে বিনিয়োগ সরাসরি ও নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে। আর এই সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করলে সেটা বিনিয়োগকে নির্দেশ করে। তাই সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি। অন্যান্য অবস্থা স্থির এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকলে বিনিয়োগ বাড়বে। এভাবে দেশে বিনিয়োগ বাড়লে উৎপাদন, আয় ও সঞ্চয় বাড়বে। এভাবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দেখা যায়।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
'সঞ্চয় বিনিয়োগের ভিত্তি'- ব্যাখ্যা করো।
উত্তর