দু'খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের উপাদান দু'টো লিখ।
উত্তর: দু'খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের দু'টি উপাদান হলো- ১. ভোগ ব্যয় ও ২. বিনিয়োগ ব্যয়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য জনগণ যে অর্থ ব্যয় করে, তাকে দেশের মোট ভোগ ব্যয় বলে। আর, বিনিয়োগ ব্যয় হলো বিদ্যমান মূলধনসামগ্রী বা উৎপাদিত সম্পদের সাথে অনুরূপ নতুনসামগ্রী যোগ করার জন্য ব্যয়িত অর্থ।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
দু'খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের উপাদান দু'টো লিখ।
উত্তর