উদ্দীপক হতে ভোগ রেখা অঙ্কন করো।
উত্তর: কোনো দেশের আয়ের সাপেক্ষে ভোগের পরিমাণ থেকে ভোেগ রেখা পাওয়া যায়। কোনো ব্যক্তি বা দেশের বিভিন্ন পরিমাণ আয়ের সাপেক্ষে ভোগের বিভিন্ন পরিমাণ পাওয়া যায়। এগুলো রেখাচিত্রে দেখানো হলে তাকে ভোগ ব্যয় রেখা বলে। ভোগ সমীকরণ দেওয়া থাকলে ভোগ সূচি তৈরি করে ভোগ ব্যয় রেখা অঙ্কন করা যায়। উদ্দীপকে একটি দেশের ভোগ ব্যয় সমীকরণ C = 100 + 0.25Y দেওয়া আছে। এই সমীকরণে সয়ম্ভূত ভোগ হলো 100 এবং প্রান্তিক ভোগ প্রবণতা হলো 0.25। বিভিন্ন পরিমাণ আয় ধরে সমীকরণ থেকে ভোগ সূচি তৈরি করে রেখা অঙ্কন করা হলো: [চিত্র] চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগের পরিমাণ পরিমাপ করা হয়েছে। আয়ের পরিমাণ () হলেও ভোগ পরিমাণ 100 একক। ফলে প্রাপ্ত বিন্দু a। এভাবে আয় বেড়ে 100, 200, 400 একক হলে ভোগ ব্যয় বেড়ে যথাক্রমে 125, 150 ও 200 একক হয়। ফলে প্রাপ্ত বিন্দু যথাক্রমে b, c ও d। এখন বিন্দুগুলো যোগ করে প্রাপ্ত সরলরেখাই হলো প্রদত্ত সমীকরণের ভোগ রেখা।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপক হতে ভোগ রেখা অঙ্কন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগের পরিমাণ পরিমাপ করা হয়েছে। আয়ের পরিমাণ () হলেও ভোগ পরিমাণ 100 একক। ফলে প্রাপ্ত বিন্দু a। এভাবে আয় বেড়ে 100, 200, 400 একক হলে ভোগ ব্যয় বেড়ে যথাক্রমে 125, 150 ও 200 একক হয়। ফলে প্রাপ্ত বিন্দু যথাক্রমে b, c ও d। এখন বিন্দুগুলো যোগ করে প্রাপ্ত সরলরেখাই হলো প্রদত্ত সমীকরণের ভোগ রেখা।উত্তর