উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর।
উত্তর: সামগ্রিক চাহিদা AD ও যোগান AS এর সমতাকরণের ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা যায়। অর্থনীতিতে যে আয়ের সামগ্রিক যোগান AS এবং সামগ্রিক চাহিদা AD সমান হয় তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। এটি বদ্ধ অর্থনীতিতে ভারসাম্যর অবস্থায় সামগ্রিক চাহিদা ( AD = C + I + G) এবং সামগ্রিক আয় বা যোগান ( AS = Y) পরস্পর সমান হয়। অর্থাৎ ভারসাম্য অবস্থায়, Y = C + I + G হবে। উদ্দীপকের তথ্য অনুযায়ী, ভোগ ব্যয়, C = 50 + 0.5Y বিনিয়োগ ব্যয়, I =100 সরকারি ব্যয়, G=200 আমরা জানি, AD = AS বা, C + I + G = Y বা, 50 + 0.5Y + 100 + 200 = Y বা, 350 = Y – 0.5Y বা, 0.5Y = 350 বা, Y = 350 / 0.5 বা, Y = 700 Y0 = 700 অর্থাৎ, নির্ণয়ের ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ 700 একক।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় (Y) এবং লম্ব অক্ষে সামষ্টিক ব্যয় (AE) পরিমাপ করা হয়েছে। চিত্রে ৪৫° রেখাটি Y=AE নির্দেশ করে। হলো প্রাথমিক সামষ্টিক ব্যয় রেখা এবং হলো সরকারি ব্যয় বৃদ্ধির পর নতুন সামষ্টিক ব্যয় রেখা।
ভারসাম্যের শর্ত অনুযায়ী ৪৫° রেখা ও সামষ্টিক ব্যয় রেখা যেখানে পরস্পর ছেদ করে সেই ছেদবিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে।
চিত্রে রেখা রেখাকে বিন্দুতে ছেদ করায় হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। অনুযায়ী ভারসাম্য জাতীয় আয় । আবার রেখা রেখাকে বিন্দুতে ছেদ করে। অতএব, হলো নতুন ভারসাম্য বিন্দু।
নতুন ভারসাম্য বিন্দু অনুসারে জাতীয় আয় নির্ধারিত হয়েছে। অতএব, সরকারি ব্যয় বৃদ্ধির ফলে ভারসাম্য জাতীয় আয় 700 থেকে বেড়ে 1100 হয়েছে অর্থাৎ জাতীয় আয় 400 একক বৃদ্ধি পেয়েছে।