লিমনের মতো রেমিট্যান্স যোদ্ধাদের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে- আলোচনা কর।
উত্তর: রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। উদ্দীপকে লিমনের মত রেমিটেন্স যোদ্ধাদের উন্নয়নের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে- i. আর্থিক প্রণোদনা বৃদ্ধি: প্রবাসী আয়ের নগদ প্রণোদনা ও কর সুবিধা অব্যাহত রাখা এবং বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে আকর্ষণীয় বিনিময় হার নিশ্চিত করা। ii. সহজ ব্যাংকিং সেবা: প্রবাসীদের জন্য সহজে ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে লেনদেন খরচ কমানো এবং আর্থিক অন্তর্ভুক্ত নিশ্চিত করা। iii. বিনিয়োগে উৎসাহিতকরণ: প্রবাসী বন্ড ও বিশেষ সঞ্চয় স্কিম চালু রাখার এবং প্রবাসীদের জন্য সহজে ও স্বচ্ছভাবে দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করা। iv. দক্ষতা উন্নয়ন: বিদেশগামী কর্মীদের আন্তর্জাতিক মানসম্মত প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে উচ্চ বেতনের চাকরিতে নিযুক্তির সুযোগ সৃষ্টি করা। উপরিউক্ত পদক্ষেপ ছাড়া লেনদেনের ডিজিটাল ব্যাংকিং সেবা, করের সুবিধা, বিনিময় হারর সুবিধা, আইনগত সুরক্ষা ও কল্যাণসহ সচেতনতা সৃষ্টির মাধ্যমে রেমিটেন্স যোদ্ধাদের উন্নয়ন এবং তাদের আনা অর্থের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে সরকারকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
লিমনের মতো রেমিট্যান্স যোদ্ধাদের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর