'বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়কে ত্বরান্বিত করে। উদ্দীপকের আলোকে নিচে ব্যাখ্যা করা হলো- বৈদেশিক মুদ্রা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করে, যা বিভিন্নভাবে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এটি শিল্পের কাঁচামাল, জ্বালানি তেল ও যন্ত্রপাতি করে উৎপাদন কার্যক্রম সচল রাখতে সহায়তা পাবে যা শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ায়। আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছ থেকে নেওয়া উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধে এই মুদ্রা ব্যবহার হয়, যা দেশের সুনাম ও আস্থা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করে। বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করে বাজারে হস্তক্ষেপ করে টাকার মান স্থিতিশীল রাখে যা ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও পর্যাপ্ত রিজার্ভ মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের মতো সংকট মোকাবিলায় সুরক্ষা বলয় হিসেবে কাজ করে এবং জরুরি প্রয়োজনে পণ্য ও সেবা আমদানি নিশ্চিত করে। উদ্দীপকে সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা লিমন সে দেশে চাকরি করে বেশির ভাগ টাকা দেশে প্রেরণ করতো। তার এই বৈদেশিক মুদ্রা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। সুতরাং, বৈদেশিক মুদ্রা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
'বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে'- উদ্দীপকের আলোকে ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর