উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা থাকে তাকে সঞ্চয় বলে। আবার সঞ্চয়কে মূলধনে রূপান্তর করে মুনাফার উদ্দেশ্যে উৎপাদন কাজে নিয়োজিত করাকে বিনিয়োগ বলে। জাতীয় আয়ের সাথে সম্পর্কিত অন্য বিষয় স্থির থেকে সঞ্চয় থেকে বিনিয়োগ বেশি হলে জাতীয় আয় বৃদ্ধি পায়। সঞ্চয় থেকে বিনিয়োগ কম হলে জাতীয় আয় কম হয়। সঞ্চয় ও বিনিয়োগের অসমতা থাকলে জাতীয় আয় স্থিতিশীল হয় না। সুতরাং যে আয়স্তরে সঞ্চয় ও বিনিয়োগ সমান হয় সে স্তরে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। বিষয়টি চিত্রে দেখানো হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ দেখানো হলো। ৪ সঞ্চয় রেখা ও বিনিয়োগ রেখা। 300 আয়স্তরে I > S হওয়ায় আয় বৃদ্ধির প্রবণতা থাকে। কিন্তু 400 আয় স্তরে E বিন্দুতে সঞ্চয় রেখা (S) বিনিয়োগ রেখাকে । ছেদ করায় S = 1 হয়। অতএব, ভারসাম্য সামগ্রিক জাতীয় আয় নির্ধারিত হয় 400 একক।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ দেখানো হলো। ৪ সঞ্চয় রেখা ও বিনিয়োগ রেখা। 300 আয়স্তরে I > S হওয়ায় আয় বৃদ্ধির প্রবণতা থাকে। কিন্তু 400 আয় স্তরে E বিন্দুতে সঞ্চয় রেখা (S) বিনিয়োগ রেখাকে । ছেদ করায় S = 1 হয়। অতএব, ভারসাম্য সামগ্রিক জাতীয় আয় নির্ধারিত হয় 400 একক।উত্তর
চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ দেখানো হলো। ১ সঞ্চয় রেখা ও বিনিয়োগ রেখা। 300 আয়স্তরে । > S হওয়ায় আয় বৃদ্ধির প্রবণতা থাকে। কিন্তু 400 আয় স্তরে E বিন্দুতে সঞ্চয় রেখা (S) বিনিয়োগ রেখাকে I ছেদ করায় S = I হয়। অতএব, ভারসাম্য সামগ্রিক জাতীয় আয় নির্ধারিত হয় 400 একক।
এখন যদি বিনিয়োগ 100 থেকে বেড়ে 150 হয় তবে নতুন বিনিয়োগ রেখা হবে I₁, যা সঞ্চয় রেখাকে F বিন্দুতে ছেদ করে। ফলে F বিন্দু নতুন ভারসাম্য বিন্দু। F বিন্দু অনুসারে ভারসাম্য আয় 500 একক।
এখানে বিনিয়োগ বৃদ্ধির জন্য ভারসাম্য জাতীয় আয় (500- 400) = 100 একক বৃদ্ধি পেয়েছে।
সুতরাং বলা যায়, বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ও বৃদ্ধি পাবে।