সরকারি ব্যয় ৮,০০০ কোটি টাকা বৃদ্ধি পেলে মুক্ত অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয়ের ওপর কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সরকারি ব্যয় ৮,০০০ কোটি টাকা বৃদ্ধি পেলে মুক্ত অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয়ের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো- 'গ' নং থেকে পাওয়া সরকারি ব্যয় পরিবর্তনের আগে জাতীয় আয়ের মান Y = ৫১,৫০০ কোটি টাকা। সরকারি ব্যয় ৮,০০০ কোটি টাকা বৃদ্ধি পেলে নতুন সরকারি ব্যয় হবে: G+ [গণিত] G = ১২,০০০ + ৮,০০০ = ২০,০০০ কোটি টাকা। তখন নতুন জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি হবে, Y=C+I+(G+ [গণিত] G) + (X-M) Y = ১৫,০০০ + ২২,০০০ + ২০,০০০ + ২,৫০০ Y = ৫৯,৫০০ কোটি টাকা এক্ষেত্রে, সরকারি ব্যয়ের পরিবর্তনের আগে জাতীয় আয়ের মান ছিল ৫১,৫০০ কোটি টাকা, যা পরিবর্তনের পরে বৃদ্ধি পেয়ে ৫৯,৫০০ কোটি টাকা হয়েছে। অর্থাৎ জাতীয় আয়ের ৮,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি সামগ্রিক চাহিদা এবং উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হয়, যা জাতীয় আয়ের উপর ইতিবাচক প্রভাব ফেলে।
HSC Economics 1st Paper Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 9 : সামগ্রিক ব্যয় ও আয় · সৃজনশীল
সরকারি ব্যয় ৮,০০০ কোটি টাকা বৃদ্ধি পেলে মুক্ত অর্থনীতিতে ভারসাম্য জ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর