উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সুপ্রাচীনকাল হতে বাংলাদেশ সুজলা-সুফলা দেশ হিসেবে পরিচিত ছিল। এ কারণে বিভিন্ন সময়ে দেশটি বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে। ১৭৫৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিদেশি শাসকগোষ্ঠী এ দেশকে শাসন ও শোষণ করেছে। পরে লক্ষ প্রাণের বিনিময়ে দেশটি স্বাধীনতা লাভ করে। Q. উদ্দীপকে উল্লিখিত সময়ে শোষণ করেছিল- i. মোগলরা ii. ব্রিটিশরা iii. পাকিস্তানিরা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, iiও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলায় ব্রিটিশ শাসন ও অর্থনৈতিক শোষণের সূচনা হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হলেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও শোষণ অব্যাহত থাকে।
HSC Economics 2nd Paper Chapter 1 : বাংলাদেশের অর্থনীতির পরিচয় MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের অর্থনীতির পরিচয় · MCQ
