শেয়ারFacebookWhatsApp

শ্রমিকসংঘ কীভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে? ব্যাখ্যা করো।

উত্তর: শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে যে স্থায়ী সংগঠন গড়ে তোলা হয়, তাকে শ্রমিক সংঘ বলে। শ্রমিক সংঘ নিচের কার্যাবলি গ্রহণ করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে- কল্যাণমূলক কার্যাবলি: শ্রমিক সংঘ শ্রমিকদের দৈহিক ও মানসিক উন্নতি, কর্মদক্ষতা বৃদ্ধি, শ্রমিক কল্যাণ প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য যেসব কাজ করে, সেগুলোকে কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কাজ বলে। এ জন্য শ্রমিক সংঘ শ্রমিকদের জন্য শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদনের ব্যবস্থা করে থাকে। আবার শ্রমিকদের আর্থিক দুরবস্থার সময় তাদেরকে আর্থিকভাবে সাহায্যও করে। সংগ্রামী কার্যাবলি: শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে বিরাজমান স্বন্দ্ব থেকে শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলির উৎপত্তি। শ্রমিকদের ন্যায্য দাবি- দাওয়া আদায়ের জন্য নিয়োগকারী বা মালিকের ওপর যে চাপ সৃষ্টি ও দরকষাকষি করে তা শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলির মধ্যে পড়ে। রাজনৈতিক কার্যাবলি: শ্রমিক সংঘ শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক কার্যাবলি যেমন: আইন প্রণয়ন, দল গঠন, আইন সভায় প্রতিনিধি প্রেরণ ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকে। আপসমূলক কার্যাবলি: শ্রমিক সংঘ মালিকপক্ষের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য যথাসম্ভব সুযোগ-সুবিধা আদায় করে থাকে। উপরিউল্লিখিত কার্যাবলির মাধ্যমে শ্রমিক সংঘ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।

HSC Economics 1st Paper Chapter 5 : শ্রম বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · Chapter 5 : শ্রম বাজার · সৃজনশীল

শ্রমিকসংঘ কীভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

রোহিনী পেশায় একজন নারী শ্রমিক। তার আর্থিক অবস্থা যেমন দুর্বল তেমনি সে অদক্ষ বলে মালিক প্রায়ই তাকে ঠকায়। আবার, সে একা অনেক সময় মালিকের অযৌক্তিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। কেননা মালিক যেকোনো সময় তাকে ছাঁটাই করতে পারে। তাই সে অনেক সময় অন্যান্য শ্রমিকদের নিয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়।

Barisal · 2017

উত্তর

শ্রমিক সংঘ হলো শ্রমিকদের একটি স্থায়ী সংগঠন, যা তাদের কাজের বর্তমান অবস্থা বজায় রাখার জন্য অথবা অবস্থার উন্নতির জন্য চেষ্টা করে।

উত্তর

শ্রমিকসংঘ মালিকপক্ষের সাথে দরকষাকষি করে প্রত্যক্ষভাবে মজুরি বৃদ্ধি করতে পারে না, তবে পরোক্ষভাবে মজুরি বৃদ্ধি করতে পারে। শ্রমিকগণ যৌথভাবে অর্থাৎ শ্রমিক সংঘের মাধ্যমে মালিক পক্ষের সাথে দরকষাকষি করে মজুরি বৃদ্ধি করতে পারে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে শ্রমিক সংঘ মজুরির হার বৃদ্ধি করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে।

উত্তর

উদ্দীপকের রোহিনী একজন নারী শ্রমিক। তার আর্থিক অবস্থা যেমন দুর্বল তেমনি সে অদক্ষ বলে মালিক তাকে প্রায়ই ঠকায়। রোহিনীর মতো শ্রমিকদের স্বল্প দক্ষতার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। সেগুলো নিম্নরূপ- শিক্ষার অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব। শিক্ষার অভাবে শ্রমিকরা দক্ষতা অর্জন করতে পারে না। কারিগরি জ্ঞানের অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার আরেকটি প্রধান কারণ হলো কারিগরি জ্ঞানের অভাব। অদক্ষ শ্রমিকরা উৎপাদনের আধুনিক যন্ত্রপাতি ও কলা-কৌশল সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। কারিগরি জ্ঞানের অভাবে তারা মান্ধাতার আমলের উৎপাদন পদ্ধতি অনুসরণ করে; ফলে তাদের উৎপাদনশীলতা কম হয়। প্রশিক্ষণের অভাব: শ্রমিকদের স্বল্প দক্ষতার আরেকটি কারণ হলো প্রশিক্ষণের সুযোগ সুবিধার অভাব। নিয়মিত প্রশিক্ষণের অভাবে শ্রমিকরা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে না। ন্যায্য মজুরির অভাব: শ্রমিকরা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় মজুরি না পাওয়ায় তাদের কর্মস্পৃহা নষ্ট হয় এবং দক্ষতার সাথে কাজ করতে পারে না। চাকরির নিরাপত্তাহীনতা: বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা চাকরির নিরাপত্তাহীনতায় ভোগে। যেকোনো সময় মালিকপক্ষ তাদের ছাঁটাই করতে পারে। এ পরিবেশে শ্রমিকদের পক্ষে পেশায় দক্ষতা অর্জন করা সম্ভব হয় না। উপরিউক্ত কারণগুলোর জন্যই উদ্দীপকের রোহিনীর মতো শ্রমিকরা স্বল্প দক্ষ হয়।

উত্তর

শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে যে স্থায়ী সংগঠন গড়ে তোলা হয়, তাকে শ্রমিক সংঘ বলে। শ্রমিক সংঘ নিচের কার্যাবলি গ্রহণ করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে- কল্যাণমূলক কার্যাবলি: শ্রমিক সংঘ শ্রমিকদের দৈহিক ও মানসিক উন্নতি, কর্মদক্ষতা বৃদ্ধি, শ্রমিক কল্যাণ প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য যেসব কাজ করে, সেগুলোকে কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কাজ বলে। এ জন্য শ্রমিক সংঘ শ্রমিকদের জন্য শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদনের ব্যবস্থা করে থাকে। আবার শ্রমিকদের আর্থিক দুরবস্থার সময় তাদেরকে আর্থিকভাবে সাহায্যও করে। সংগ্রামী কার্যাবলি: শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে বিরাজমান স্বন্দ্ব থেকে শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলির উৎপত্তি। শ্রমিকদের ন্যায্য দাবি- দাওয়া আদায়ের জন্য নিয়োগকারী বা মালিকের ওপর যে চাপ সৃষ্টি ও দরকষাকষি করে তা শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলির মধ্যে পড়ে। রাজনৈতিক কার্যাবলি: শ্রমিক সংঘ শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক কার্যাবলি যেমন: আইন প্রণয়ন, দল গঠন, আইন সভায় প্রতিনিধি প্রেরণ ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকে। আপসমূলক কার্যাবলি: শ্রমিক সংঘ মালিকপক্ষের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য যথাসম্ভব সুযোগ-সুবিধা আদায় করে থাকে। উপরিউল্লিখিত কার্যাবলির মাধ্যমে শ্রমিক সংঘ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।
HSCEconomics 1st PaperChapter 5 : শ্রম বাজার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মজুরি শ্রমের চাহিদা শ্রমের যোগান 200 30 10 300 20 20 400 10 30 [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক
প্রকৃত মজুরি কী?
খ
দামস্তরের বৃদ্ধি প্রকৃত মজুরি হ্রাস করে -ব্যাখ্যা কর।
গ
উদ্দীপক হতে ভারসাম্য মজুরি নির্ধারণ চিত্রের সাহায্যে- ব্যাখ্যা কর।
ঘ
মজুরি কোন স্তরে উক্ত অঞ্চলে বেকারত্ব দেখা দিবে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দামস্তরের বৃদ্ধি প্রকৃত মজুরি হ্রাস করে -ব্যাখ্যা কর।

দামস্তরের বৃদ্ধি প্রকৃত মজুরি হ্রাস করে -ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকৃত মজুরি কী?

প্রকৃত মজুরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশে উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি কর্মে নিযুক্ত হওয়ার সময় মাসিক ৪০,০০০ টাকা বেতনে নিযুক্ত হন এবং দামস্তর এখানে ২৫০। একইরূপ শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতে নিয়োগ পান মাসিক ৪০০০ মার্কিন ডলারে (এক ডলার = বাংলাদেশ ৮৫ টাকা হিসাবে) এবং সেখানে দামস্তর ২০ মার্কিন ডলার। উক্ত দুজন কর্তাব্যক্তি উভয় অর্থনীতিতে মাসিক যথাক্রমে ৬৫,০০০ টাকা এবং ৭২,০০০ মার্কিন ডলার মূল্য সংযুক্তি ঘটান। এছাড়া বাংলাদেশ অপেক্ষা মার্কিন জনগণের সামাজিক নিরাপত্তা অধিক, জীবনযাত্রার মান উন্নত এবং গড় আয়ুও অধিক। [নটর ডেম কলেজ, ঢাকা]
ক
শ্রমের চাহিদা কী?
খ
শ্রমের যোগান কী স্বল্পমেয়াদি ধারণা? বুঝিয়ে লেখ।
গ
বাংলাদেশের অর্থমূল্যে কোন দেশের শ্রমের দক্ষতা অধিক? নির্ণয় কর।
ঘ
উদ্দীপকে বর্ণিত তথ্যানুসারে বাংলাদেশের প্রকৃত মজুরি কি কম? তুমি কি একমত? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শ্রমের যোগান কী স্বল্পমেয়াদি ধারণা? বুঝিয়ে লেখ।

শ্রমের যোগান কী স্বল্পমেয়াদি ধারণা? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শ্রমের চাহিদা কী?

শ্রমের চাহিদা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রানা ও রাজু দুই বন্ধু। দুজনেই দুটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। রানা কোম্পানির নিকট থেকে প্রতিমাসে ৫০,০০০ টাকা বেতন পান। অন্যদিকে রাজু তার কোম্পানি থেকে মাসিক ৪০,০০০ টাকা বেতন পান। রাজুকে কোম্পানি থেকে পরিবহন সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। [দিনাজপুর বোর্ড ২০১৬]
ক
মজুরি কী?
খ
আর্থিক মজুরি নয়, প্রকৃত মজুরি দ্বারা শ্রমিকের প্রকৃত অবস্থা জানা যায়- ব্যাখ্যা কর।
গ
রানা ও রাজুর মজুরির মধ্যে পার্থক্য লেখ।
ঘ
উদ্দীপকে কার মজুরি বেশি এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আর্থিক মজুরি নয়, প্রকৃত মজুরি দ্বারা শ্রমিকের প্রকৃত অবস্থা জানা যায়- ব্যাখ্যা কর।

আর্থিক মজুরি নয়, প্রকৃত মজুরি দ্বারা শ্রমিকের প্রকৃত অবস্থা জানা যায়- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজুরি কী?

মজুরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।