HSCEconomics 1st Paperসৃজনশীল
উদ্দীপক
মজুরি
শ্রমের চাহিদা
শ্রমের যোগান
200
30
10
300
20
20
400
10
30
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক
প্রকৃত মজুরি কী?
উত্তর
কোনো শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম ব্যয় করে এবং তার কর্মক্ষেত্র থেকে অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করে এদের সমষ্টিই প্রকৃত মজুরি।
খ
দামস্তরের বৃদ্ধি প্রকৃত মজুরি হ্রাস করে -ব্যাখ্যা কর।
উত্তর
আর্থিক মজুরির পরিমাণ স্থির থাকলে দামস্তরের পরিবর্তনের ফলে প্রকৃত মজুরি পরিবর্তিত হয়। দ্রব্যের দাম বাড়লে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় বলে প্রকৃত মজুরি কমে যায়। পক্ষান্তরে, দাম কমলে অর্থের ক্রয়ক্ষমতা বাড়ে ও প্রকৃত মজুরি বেশি হয়। এভাবে দামস্তর প্রকৃত মজুরিকে প্রভাবিত করে।
গ
উদ্দীপক হতে ভারসাম্য মজুরি নির্ধারণ চিত্রের সাহায্যে- ব্যাখ্যা কর।
উত্তর
উদ্দীপকের আলোকে রেখাচিত্রে শ্রমের বাজারে ভারসাম্য দেখিয়ে মজুরির পরিমাণ নির্দেশ করা হলো। শ্রমবাজারে শ্রমের চাহিদা ও যোগানের সমতা দ্বারা যে মজুরি নির্ধারিত হয়, তাই ভারসাম্য মজুরি। তাই বলা যায়, শ্রমবাজারে ভারসাম্য অর্জিত হয় যখন DL = SL হয়। উদ্দীপকের সূচিতে প্রাপ্ত মানসমূহকে চিত্রে বসিয়ে ভারসাম্য নির্ধারণ প্রক্রিয়ায় নিম্নোক্ত চিত্র রূপ পাওয়া যায়-
চিত্রে OX অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং OY অক্ষে শ্রমের মজুরি পরিমাপ করা হলো। সূচিতে প্রাপ্ত মানের ভিত্তিতে শ্রমের চাহিদা DLD'L ও শ্রমের যোগান রেখা SLS'L পাওয়া যায়। চিত্রানুযায়ী E বিন্দুতে শ্রমের চাহিদা ও শ্রমের যোগান রেখা পরস্পর মিলিত হয়ে ভারসাম্য অর্জিত হয়েছে। ভারসাম্য বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা ও যোগান 20 একক এবং ভারসাম্য মজুরি 300 টাকা।
চিত্রে OX অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং OY অক্ষে শ্রমের মজুরি পরিমাপ করা হলো। সূচিতে প্রাপ্ত মানের ভিত্তিতে শ্রমের চাহিদা DLD'L ও শ্রমের যোগান রেখা SLS'L পাওয়া যায়। চিত্রানুযায়ী E বিন্দুতে শ্রমের চাহিদা ও শ্রমের যোগান রেখা পরস্পর মিলিত হয়ে ভারসাম্য অর্জিত হয়েছে। ভারসাম্য বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা ও যোগান 20 একক এবং ভারসাম্য মজুরি 300 টাকা।ঘ
মজুরি কোন স্তরে উক্ত অঞ্চলে বেকারত্ব দেখা দিবে বিশ্লেষণ কর।
উত্তর
উদ্দীপকের প্রাপ্ত তথ্যানুযায়ী বেকারত্ব বলতে বোঝায় শ্রমের মজুরি অপেক্ষা শ্রমের যোগানের আধিক্যকে। উক্ত তথ্যানুযায়ী বেকারত্বের অঞ্চলটুকু একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো:
উল্লেখিত চিত্রে OY অক্ষে মজুরি ও OX অক্ষে শ্রমের চাহিদা ও যোগানের পরিমাপ নির্দেশিত E হচ্ছে ভারসাম্য মজুরি 300 টাকা এবং ভারসাম্য শ্রমের চাহিদা ও যোগান 20 একক। কিন্তু শ্রমের যোগান 10 হলে মজুরি বেড়ে হয় 400 টাকা। তখনই সৃষ্টি হয় বেকারত্বের তাহলে উদ্দীপকের তথ্যানুযায়ী প্রদত্ত সূচক থেকে বেকারত্বের অঞ্চলটি বিন্দু ab। এক্ষেত্রে দেখা যায় শ্রমের চাহিদার তুলনায় যোগান ab পরিমাণ বেশি। অর্থাৎ ab পরিমাণ বেকার থাকবে। অর্থাৎ ab অঞ্চলে উক্ত ফার্মটির বেকারত্বের সৃষ্টি হবে।
তাই উক্ত সূচি অনুযায়ী মজুরি স্তর 400 টাকায় গেলে বেকারত্বের সৃষ্টি হবে অর্থাৎ ভারসাম্য হারাবে।
উল্লেখিত চিত্রে OY অক্ষে মজুরি ও OX অক্ষে শ্রমের চাহিদা ও যোগানের পরিমাপ নির্দেশিত E হচ্ছে ভারসাম্য মজুরি 300 টাকা এবং ভারসাম্য শ্রমের চাহিদা ও যোগান 20 একক। কিন্তু শ্রমের যোগান 10 হলে মজুরি বেড়ে হয় 400 টাকা। তখনই সৃষ্টি হয় বেকারত্বের তাহলে উদ্দীপকের তথ্যানুযায়ী প্রদত্ত সূচক থেকে বেকারত্বের অঞ্চলটি বিন্দু ab। এক্ষেত্রে দেখা যায় শ্রমের চাহিদার তুলনায় যোগান ab পরিমাণ বেশি। অর্থাৎ ab পরিমাণ বেকার থাকবে। অর্থাৎ ab অঞ্চলে উক্ত ফার্মটির বেকারত্বের সৃষ্টি হবে।
তাই উক্ত সূচি অনুযায়ী মজুরি স্তর 400 টাকায় গেলে বেকারত্বের সৃষ্টি হবে অর্থাৎ ভারসাম্য হারাবে।সম্পূর্ণ প্রশ্ন দেখো